তুরস্ক ও আইএস তেল বাণিজ্যের প্রমাণের পর এবার তুর্কি সীমান্তরক্ষীদের সঙ্গে জঙ্গিগোষ্ঠীর সরাসরি যোগাযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে।
উত্তর সিরিয়ার কোবানে এলাকা থেকে ভিডিওটি ধারণ করা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ভিডিও চিত্রে দেখা যায়, দু’জন আইএস জঙ্গি তুরস্ক-সিরিয়া সীমান্তে তুর্কি সীমান্তরক্ষীদের সঙ্গে কাঁটাতারের বেড়ার ওপাড় থেকে হাত নাড়ছে ও এগিয়ে এসে কথা বলছে। এ পর্যায়ে তুর্কি সেনাদের একটি সামরিক যান এসে থামে। আরও বেশ কয়েকজন সেনা নামে গাড়িটি থেকে। তখন ঠায় দাঁড়িয়ে আলাপ চালিয়ে যেতে থাকে সশস্ত্র দুই জঙ্গি। এমনকি তাদেরকে ক্যামেরার দিকে তাকিয়েও হাত নাড়তে দেখা যায়। শেষ পর্যায়ে সিরিয়ার ভেতর দিকে ঢুকে যাওয়ার সময় তাদেরকে ‘আল্লাহু আকবার’ বলতে থাকে তারা।






