সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: মন্ত্রী, এমপিসহ ভিআইপিরা উল্টোপথে চলাচল করায় যানজট ও দুর্ঘটনা বাড়ে।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন: এবারের ঈদে মহাসড়কে যে প্রাণহানি ঘটেছে তার অন্যতম কারণ মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের অবৈধ চলাচল।
তবে সড়কের ইঞ্জিনিয়ারিং সমস্যা দূর করার কারণে দুর্ঘটনা কমেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।









