চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:৪১ অপরাহ্ণ ০৬, জুন ২০২১
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের দেলদুয়ারে ক্লিনিক ব্যবসায়ী আনিসুর রহমানকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী’র বিরুদ্ধে। হত্যায় অংশ নেওয়া দুই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর আদালতে দেওয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন।

আনিসুরের স্ত্রী মুরছেনা বেগমকে শনিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

গত বছর (১৭ নভেম্বর) দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের হেরেম্বপাড়ার আনিসুর রহমানের (৫০) বস্তাবন্দি মরদেহ তার গ্রামের খাল থেকে উদ্ধার করা হয়। তিনি লাউহাটি বাজারের জনসেবা ক্লিনিকের মালিক ছিলেন। ঘটনার পরদিন তার মেয়ে মারুফা আক্তার বাদি হয়ে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়। প্রথমে দেলদুয়ার থানা পুলিশ মামলাটি তদন্ত করেন। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে এ বছর (২৮ ফেব্রুয়ারি) মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি পুলিশকে।

টাঙ্গাইল সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন জানান, মামলাটি পাওয়ার পর তদন্তের মাধ্যমে হত্যায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান জানা যায়। গত বুধবার (৩ জুন) বিকেলে গাজীপুরের টুঙ্গি বাজার এলাকা থেকে রিপন খানকে (২৩) গ্রেপ্তার করা হয়। তিনি লাউহাটি গ্রামের হেলাল খানের ছেলে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই ময়মনসিংহের মুক্তগাছা উপজেলার পোড়াবাড়ী গ্রাম থেকে আব্দুস সেলিম খান (৬০) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হাকিম খানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. সুজন মিয়া জানান, জিজ্ঞাসাবাদে তারা দুইজনেই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আনিসুরকে হত্যা করার জন্য তার স্ত্রী মুরছেনা বেগম তাদের ভাড়া করেছিলো বলে সিআইডি পুলিশকে জানান। তারা আদালতে স্বীকারোক্তি দিতেও রাজি হন। পরে গত বৃহস্পতিবার (৪ জুন) দুজনকে টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান সেলিম খানের এবং ফারজানা হাসানাত রিপন খানের জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী-চর ও উপকূলীয়দের জন্য বাজেট হতাশার অভিযোগ

পরবর্তী

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ১৬ হাজারের অধিক মানুষ

পরবর্তী

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ১৬ হাজারের অধিক মানুষ

বজ্রপাত

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৫

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT