চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর নভেরা মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ন ০৬, মে ২০১৫
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান স্থপতির অন্যতম সহ‌যোগী ভাস্কর ন‌ভেরা আহমেদ মারা গে‌ছেন। বুধবার ৭৬ বছর বয়সে ফ্রান্সের রাজধানী প্যা‌রি‌সে শেষ নি:শ্বাস ত্যাগ ক‌রেন তিনি। ২০১০ সালে স্ট্রোকের পর থেকে তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। হুইলচেয়ারে বসেই চলাফেরা ও কাজকর্ম করতেন ন‌ভেরা।

দীর্ঘ সময় তিনি প্যারিসে স্বেচ্ছানির্বাসনে ছিলেন। এ সময় তাকে নিয়ে নানা আলোচনা ছিল। কেউ কেউ বলতেন, প্যারিসে নিঃসঙ্গ দিনযাপন করছেন, কেউ বলতেন বোধহয় বেঁচে নেই, আবার কেউ বা বলতেন বেঁচে আছেন; তবে অসুস্থ ও অনটনের মধ্যে।

এমন আলোচনার মধ্যেই ৪১ বছর পর গত বছরের ১৬ জানুয়ারিতে প্যারিসে নভেরার একটি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।

১৯৩০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন নভেরা। পৈতৃক নিবাস চট্টগ্রামের আসকারদিঘির উত্তরপাড়। কলকাতার লরেটা থেকে ম্যাট্রিক পাস করেন তিনি। দেশ বিভাগের পর পরিবারসহ কুমিল্লা চলে আসেন। এ সময় নভেরা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন।

১৯৫০ সালে নভেরা লগুনে ক্যাম্বারওয়েল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্র্যাফটসে ন্যাশনাল ডিপ্লোমা-ইন-ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে ভর্তি হন। ১৯৫৫ সালে তিনি সেখান থেকে ডিপ্লোমা অর্জন করেন। এ ছাড়াও তিনি ফ্লোরেন্সে যান এবং পাঁচ মাস সেখানে অবস্থান করে ভাস্কর ভেন্তুরিনো ভেন্তুরির কাছে ভাস্কর্য বিষয়ে আরও দীক্ষা নেন।

১৯৫৬ সালে নভেরা আহমেদ দেশে ফিরে আসেন। ৫৭-তে শিল্পী হামিদুর রহমান ও নভেরা আহমেদ বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের নক্শা প্রণয়ন ও বাস্তবায়নের কাজে হাত দেন। ৬০ সালে তার প্রথম প্রদর্শনীর পর বিখ্যাত উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের আমন্ত্রণে লাহোর যান। ১৯৬৯ সালে অল পাকিস্তান পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার প্রদর্শনীতে ভাস্কর্যে প্রথম পুরস্কার পান ন‌ভেরা আহ‌মেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: নভেরাপ্যারিসভাস্কর
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT