চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর্যের ঘটনায় ‘প্রগতিশীল’দের চেহারা উন্মোচিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবী জাস্টিসিয়ার ভাস্কর্য অপসারণের পর ছাত্র-জনতার প্রতিবাদের মুখে দু’দিনের মাথায় তা সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়। কিন্তু এ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের প্রগতিশীল বলে দাবি করা অনেক মানুষেরই আসল রূপ বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন কানাডাভিত্তিক নিউজ পোর্টাল ‘নতুন দেশ’-এর সম্পাদক শওগাত আলী সাগর।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমনটা মনে করার কারণও তিনি ব্যাখ্যা করেছেন।

স্ট্যাটাসে শওগাত আলী সাগর বলেন:

‘সুপ্রিম কোর্টের সামনে বসানো নিষ্প্রাণ ভাস্কর্যটা আমাদের বেশ বড় একটা উপকার করে দিয়ে গেছে। বাংলাদেশের ‘প্রগতিশীল’ হিসেবে দাবি করা মানুষগুলোর চেহারাটা একেবারে নগ্ন করে দিয়েছে এই ভাস্কর্য।

মধ্যরাতে যখন আদালত চত্বর থেকে ভাস্কর্যটা তুলে ফেলা হয়, সেদিনই এক পোস্টে বলেছিলাম – সরকার আসলে ‘শক্তি’কে বিবেচনায় নিয়েছে। কত অল্প সময়েই যে সেটি সত্য হিসেবে প্রমাণিত হয়ে গেলো।

আসুন, ভাস্কর্য সরানোর মধ্যরাত থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো একটু পর্যালোচনা করি।

Reneta

(১) মধ্যরাতেই ভাস্কর্য সরানোর প্রতিবাদে একদল সোচ্চার হয়ে উঠলেন। এদের মধ্যে একদল কেবল ভাস্কর্য সরানোর প্রতিবাদের মধ্যে নিজেদের সীমিত রাখলেন। আরেক দল শেখ হাসিনার মৌলবাদের কাছে আত্মসমর্পণ আবিষ্কার করে ‘দেশ পাকিস্তান’ হয়ে যাচ্ছে বলে উদ্বিগ্ন হয়ে পড়লেন।

(২) একই সময়ে একদল ভাস্কর্যটি যে আসলে ‘ভাস্কর্য’ নয়- একটি ‘আবর্জনা’ মাত্র তার প্রচারে জোরেসোরে নেমে গেলেন।

(৩) ওবায়দুল কাদের আর মওদুদ মিলে যখন জানালেন – ভাস্কর্য সরানোর ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই। প্রধান বিচারপতি নিজ উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন – তখন আরেক গ্রুপের আবির্ভাব ঘটলো। তারা এইবার প্রধান বিচারপতি যে ‘শান্তি কমিটির সদস্য’ ছিলেন – সেই তথ্য হাজির করে প্রধান বিচারপতির ‘পিণ্ডি চটকাতে’ লাগলেন।

(৪) পরের দিন ভাস্কর্য যখন নতুন ঠিকানা পেলো – তখন শুরু হলো নতুন বয়ান। মৃনাল হক ছাত্রদল করতেন, তার বাবা বিএনপি করতেন, তিনি নিউইয়র্কে থাকাকালীন বঙ্গবন্ধুকে হত্যার অভিপ্রায় প্রকাশ করেছিলেন – এই ধরনের তথ্য উপস্থাপন করে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ হাজির করে ফেললেন। এই তত্ত্বটি অবশ্য এখনো আছে।

(৫) বিএনপি জামাতের কর্মীরা গণজাগারণ মঞ্চ সমর্থকদের প্রায়শই ‘চেতনাধারী’, ‘চেতনা ব্যবসায়ী’ বলে টিজ করে। এবার দেখা গেলো মৃনাল হকের ‘পিণ্ডি চটকানো’ গোষ্ঠীটি ভাস্কর্য সরানোর প্রতিবাদকারীদের ‘চেতনা ব্যবসায়ী, চেতনাধারী’ বলে টিজ করতে শুরু করলো। চমৎকারভাবে জামাত শিবিরের গালিটি ‘প্রগতিবাদীদের’ মুখে উঠে গেলো।

তা হলে কী দেখা গেলো? প্রগতিবাদী হিসেবে নিজেদের যারা দাবি করেন – ভাস্কর্য নিয়ে তাদের নিজেদের মধ্যেই কিন্তু কোনো ঐক্য নেই। মৌলবাদী গোষ্ঠীর চাপের মুখে ভাস্কর্য সরানোর ইস্যুতেও কিন্তু ‘প্রগতিবাদী’ সবার টার্গেট মৌলবাদী গোষ্ঠী না।

আর যারা ভাস্কর্য সরানোর দাবি তুলেছিলো – তাদের দিকে তাকান তো! তাদের মধ্যে বিন্দুমাত্র বিভক্তি, ভিন্নমত আছে?

নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি করা নানা ভাগে বিভক্ত ‘প্রগতিবাদী’দের দিকে সরকার কী কারণে মনোযোগ দেবে? আপনি হলে কি দিতেন?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট ভাস্কর্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT