চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসানীর প্রেরণা থেকেই কাজগুলো করছি: ড. কামাল

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:৪২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে প্রেরণার উৎস উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক  ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতা সংগ্রামসহ জনগণের পক্ষে সবগুলো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ভাসানী। তিনি আমাদের প্রেরণার উৎস। আমারা আজকে যে কাজগুলো করছি তার প্রেরণা থেকেই।

শনিবার সকালে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানীর কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

সেখানে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টা দিকে বিএনপির পক্ষ থেকে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদুর নেতৃত্বে নেতাকর্মীরা কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে নোমান সাংবাদিকদের বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে মানুষ এগিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করছে না। তারা সরকারের হুকুমে চলছে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বাচন থেকে সরানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে। আমারা নির্বাচন থেকে সরতে চাইনা। বেগম খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যেতে চাই।’

অবশ্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আজ এ বিষয়ে কোনো মন্তব্য নয়।’

Reneta

ভাসানীর মৃত্যু দিবসে শনিবার ভোর থেকেই সন্তোষে জনতার ঢল নামে। তার অসংখ্য মুরিদান ও ভক্তদের কন্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী স্লোগানে মুখরিত হয়ে উঠে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে মাজার প্রাঙ্গণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্য ফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্টটাঙ্গাইলড. কামাল হোসেনমাওলানা ভাসানীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT