চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা শহীদ-সৈনিকের তালিকা করতে নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

আগামী ছয় মাসের মধ্যে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট শুনানি নিয়ে রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আদেশের বিষয়ে আইনজীবী সুবীর নন্দী দাস বলেন: ‘ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করার জন্য সাংস্কৃতিক সচিবকে আহ্বায়ক করে আগামী এক মাসের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত এবং পরবর্তী এক মাসের মধ্যে এই কমিটির রূপরেখা আদালতে দাখিল করতে বলা হয়েছে। আর সর্বোপরি আগামী ছয় মাসের মধ্যে তালিকাটি করে হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আদালত রুল জারি করেছেন।

আদালত তার রুলে, ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের যথাযথ সম্মানী প্রদানের কেন নির্দেশ দেয়া হবে না এবং ভাষা সৈনিকদের মৃত্যুর পর কেন তাদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে না, তা জানতে চেয়েছেন।’

মন্ত্রিপরিষদ সচিব, সংস্কৃতি সচিব ও তথ্য সচিব, অর্থ সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক ও আন্তর্জাতিতক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালককে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Reneta

এর আগে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সম্মান ও সম্মানী ভাতা ও ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাষা শহীদহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিম্বাবুয়ে সিরিজ থেকেই ভাবনায় বিশ্বকাপ

পরবর্তী

টয়লেট টিস্যু নিয়ে দুই মহিলার হাতাহাতি

পরবর্তী

টয়লেট টিস্যু নিয়ে দুই মহিলার হাতাহাতি

শিগগির চালু হচ্ছে পুরান ঢাকার ‘জয়-লায়ন সিনেমাস’

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT