চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাল নেই আলাউদ্দিন আলী, শিগগির ব্যাংকক নেয়ার পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বাংলা গানের কিংবদন্তি সুরকার, গীতিকার আলাউদ্দিন আলী ফের গুরুতর অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শিগগির তাঁকে ব্যাংকক নেয়ার পরিকল্পনা চলছে। শুক্রবার সকালে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন তাঁর পরিবার।

বেশ কয়েকমাস সুস্থ থাকলেও আবার অসুস্থ হয়ে পড়েছেন আলাউদ্দিন আলী। তাঁর অসুস্থতার মাত্রা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, এখানকার চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন বলে জানালেন আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমি।

শুক্রবার সকালে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, উনাকে (আলাউদ্দিন আলী) ব্যাংকক নিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভিসার জন্য আবেদন করেছি। ভিসা হাতে পেতে যে ক’দিন সময় লাগবে, ততোদিন ই আমরা অপেক্ষা করতে চাই!

ব্যাংককের দুই হাসপাতালে আলাউদ্দিন আলীর চিকিৎসা করা হবে বলেও জানান ফারজানা মিমি।

ফারজানা মিমি বলেন, আলাউদ্দিন আলীর শরীরে ক্যানসারের জীবাণু ছিল। বুধবার (১৭ সেপ্টেম্বর) তার হঠাৎ কাশি শুরু হয়। ব্যাংককের অংকোলজিস্টের একজন ডাক্তার আছেন। আলাউদ্দিন আলী তার রোগী। তার পরামর্শে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল থেলে সিটি স্ক্যান, আলট্রাসোনোসহ আরো বেশকিছু পরীক্ষা করানো হয়।

‘রিপোর্টে দেখা যায়, আলাউদ্দিন আলীর লিভারে ছোট একটা দানা হয়েছে। পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের অব.প্রাপ্ত চিকিৎসক প্রফেসর এবিএম আবদুল্লাহ তাকেও দেখিয়েছি। তিনিও আলাউদ্দিন আলীকে দ্রুত দেশের বাইরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। আসলে তার অবস্থা এখন ভাল না। তাঁকে যত দ্রুত সম্ভব আমরা ব্যাংকক নিয়ে যেতে চাই।’-বলছিলেন ফারজানা মিমি।

তবে এ যাত্রাতেও ‘অর্থসংকট’কে প্রধান বাঁধা হিসেবে দেখছেন ফারজানা মিমি। জানালেন, ব্যাংকক নিয়ে চিকিৎসা করাতে যে অর্থের দরকার, তা এখন তাদের কাছে নেই। আর এই জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন তিনি।

এরআগে চলতি বছরের শুরুতে চিকিৎসার জন্য আলাউদ্দিন আলীকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুলেনি আলাউদ্দিন আলীর পরিবার।

গেল ফেব্রুয়ারি মাসে সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী সাইফ সাপোর্টে ছিলেন। তখন প্রধানমন্ত্রী তার তহবিল থেকে আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য তার স্ত্রী ফারজানা মিমির হাতে চিকিৎসায় ২৫ লাখ টাকার সঞ্চয়ী পত্র তুলে দেন। ওই টাকায় তার চিকিৎসা করানো হয়েছিল।

গেল ফেব্রুয়ারিতে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী

নতুন করে ব্যাংককে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য আবার প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কারণ তিনি ২৫ লক্ষ টাকা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবার চিকিৎসার জন্য যদি উনি আমাদের পাশে দাঁড়ান তাহলে আজীবন কৃতজ্ঞ থাকবো।

তিনি বলেন, সহায়তার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন লিখে রেখেছি। আগামী রবিবার জমা দেব।

শুধু প্রধানমন্ত্রীর কাছে নয়, আলাউদ্দিন আলীর এই সংকটাপন্ন অবস্থায় তার স্ত্রী ফারজানা মিমি রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মগুলোকেও পাশে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আলাউদ্দিন আলীর হিট গান বলে শেষ করার মতো নয়। এদেশ যতদিন থাকবে, গানগুলো থাকবে ততদিন। এ গানগুলো থেকে অনেক মানুষ, কোম্পানি সুবিধা নিচ্ছে। বিশেষ করে মোবাইল ফোন অপারেটর বিভিন্ন প্লাটফর্ম তৈরী করে সেইসব সুর বিক্রি করে যাচ্ছে। তারা যদি এখন আমাদের পাশে দাঁড়ায়, তাহলে খুব উপকার হতো।

দেশবাসীর কাছে আলাউদ্দিন আলীর পরিবার অনুরোধ, সবাই যেন ওনার জন্য দোয়া করেন।

আলাউদ্দিন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার। এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি। এরমধ্যে কালজয়ী কিছু গান হচ্ছে ও আমার বাংলা মা তোর, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, জন্ম থেকে জ্বলছি মাগো, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়।

২০১৫ সালে জুন মাসে আলাউদ্দিন আলীর ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২২ জানুয়ারি আলাউদ্দিন আলী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তখন জানা যায়, দীর্ঘদিন ধরে রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণসহ নানা রোগে ভুগছিলেন আলাউদ্দিন আলী।

ট্যাগ: অনুদানআলাউদ্দিন আলীক্যানসারগীতিকারপরিচালকপ্রধানমন্ত্রীব্যাংককলিড বিনোদনসংগীতসুরকারহাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হোয়াইট হাউসের পাশের রাস্তায় বন্দুকধারীর গুলিতে ১ জন নিহত

পরবর্তী

যুবলীগ নেতা জি কে শামীম দেহরক্ষীসহ আটক

পরবর্তী

যুবলীগ নেতা জি কে শামীম দেহরক্ষীসহ আটক

সোনাইমুড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT