চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো মানের ছবি নির্মাণের উদ্দেশ্যে সিনেবাজ’র যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

দেশীয় চলচ্চিত্র এখন সংকটময় সময় পার করছে। ইতোমধ্যে লোকসান গুণতে গুণতে দেশের অনেক নামি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করে দেশে ও দেশের বাইরে এগিয়ে নেয়ার মতো প্রতিষ্ঠানের সংখ্যা এখন হাতে গোনা দু-একটি। তাই মান ঠিক রেখে ভালো মানের ছবি নির্মাণের উদ্দেশ্যে এবং প্রতিবছর একাধিক চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছে দিতে ‘সিনেবাজ ফিল্মস’ তার যাত্রা শুরু করেছে।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল এর উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিত্রনায়ক ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

অনুষ্ঠানের শুরুতেই দর্শকপ্রিয় নির্মাতা ও ‘সিনেবাজ ফিল্মস’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর ইফতেখার চৌধুরী নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের সকলের সাথে মঞ্চে পরিচয় করিয়ে দেন। একে একে মঞ্চে হাজির হন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাম ইসলাম, চেয়ারপার্সন জ্যোৎস্না ইসলাম, অভিনেতা ও কোম্পানির ডিরেক্টর অফ কমিউনিকেশন স্বাধীন খসরু, কনসালটেন্ট রমিম রায়হান, মিউজিক সুপারভাইজার আহমেদ হুমায়ূন।

সেখানে উপস্থিত থেকে চিত্রনায়ক ফারুক বলেন, আপনারা ছবি বানান আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। সিনেমা কিন্তু শুধু এফডিসির না। পৃথিবীতে যারা অভিনয় করেন তারা সবাই এক মায়ের সন্তান। সিনেমা আলাদা একটা পৃথিবী। কারণ, চলচ্চিত্র হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী মাধ্যম। এই প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা জানাচ্ছি।

‘সিনেবাজ ফিল্মস’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাম ইসলাম বলেন, বিদেশে থাকলেও আমি বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। এখানের শিল্পী, কলাকুশলীরা অনেক মেধাবী। তাদের নিয়ে গুনগতমানের প্রোডাকশন নিয়মিত করতে চাই এবং বিশ্বের মানুষের কাছেও তা পৌঁছাতে চাই।

চেয়ারপার্সন জ্যোৎস্না ইসলাম বলেন, ছোটবেলা থেকেই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের ছবি দেখে এসেছি। পরিচালক, প্রযোজকরা ভালো মানের ছবি উপহার দিয়েছেন। এখনো বিশ্বাস করি, আমরা ভালো কিছু কাজ এই সিনেবাজের মাধ্যমে দর্শকদের দিতে পারব।

Reneta

ইফতেখার চৌধুরী বলেন, বর্তমানে ভালো মানের সিনেমা কম তৈরি হচ্ছে। যে সিনেমাটা শুধু দেশে না বাইরেও মুক্তি দিতে পারব আমরা সেই ধরনের ছবি দর্শকদের উপহার দিতে চাই। ভালো কিছু কনটেন্ট তৈরি করতে চাই সিনেবাজ থেকে। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘পিকনিক’, ‘বিফোর ডন’সহ বেশকিছু নতুন ছবি শুরু করতে যাচ্ছি আমরা।

অনুষ্ঠানে গায়িকা মেহরীন, চলচ্চিত্র নির্মাতা ওয়াজেদ আলী সুমন, দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়ক ড্যানি সিডাক, বাপ্পি চৌধুরী, রোশান, চিত্রনায়িকা ববি, জলি, রাহা, আহমেদ হুমায়ূন, টাইগার রবিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখার চৌধুরীইলিয়াস কাঞ্চনচিত্রনায়ক ফারুকলিড বিনোদনসিনেবাজ ফিল্মস
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন ডলার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

২১ পেরিয়ে ২২ বছরে আনন্দ আলো, উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

এপ্রিল ১৫, ২০২৬

ওয়ানডেতে মুশফিককে চাওয়া মিরাজের, যা বলছেন সিমন্স

এপ্রিল ১৫, ২০২৬

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় যে কারণে এই ইরানি নির্মাতা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT