চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো ফুটবল উপহার দেয়াই লক্ষ্য

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৭:৪২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। রাতে রাজধানীতে নেমে সর্বোচ্চ নিরাপত্তায় গুলশানের টিম হোটেলে যায় সকারুরা। সেখানেই হয়েছে আনুষ্ঠানিক প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন। কোচ-ক্যাপ্টেন দুজনই জানিয়েছেন, সব কিছুর পরও বাংলাদেশের বিপক্ষে জয় পেতেই ঢাকায় এসেছেন তারা। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখলেও ভালো ফুটবল খেলতে চায় বাংলাদেশ।

ঢাকায় পৌঁছার কথা ছিলো বিকেলে, প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে সোমবার রাত সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে অস্ট্রেলিয়া ফুটবল দল। নিজস্ব বিমানে চড়েই অনেকটা আরাম-আয়েশে, আস্তে-ধীরে, সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছে এশিয়ান চ্যাম্পিয়নরা।

তাদের পৌঁছোনোর অনেক আগে থেকেই পুরো বিমানবন্দর এলাকার নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। জানিয়ে দেওয়া হয়, এয়ারপোর্টে কোন ধরনের ‘মিডিয়া এক্টিভিটিস’ হতে দেবে না টিম-অস্ট্রেলিয়া।

নিরাপত্তার সর্বোচ্চ কড়াকড়ির মধ্য দিয়ে রাত সোয়া ৯টায় গুলশানের দি ওয়েস্টিন হোটেলে আসে টিম-অস্ট্রেলিয়ার দু’টো বাস।  

র‌্যাব, পুলিশ, আনসার, এবং বিশেষ বাহিনী ‘সোয়াত’-এর যৌথ নিরাপত্তা দল ঘিরে রাখে বাসগুলো। নিরাপত্তা বেষ্টনী দেওয়ার পর বাস থেকে নামে সকারুরা।

রাতে ওয়েস্টিনেই হয় অফিশিয়াল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। সেখানে অধিনায়ক মাইক জেডিনাক, আর কোচ পোস্টেকগ্লো দু’জনই বলেছেন জয় নিতেই ঢাকায় আসা তাদের।

অস্ট্রেলিয়া ফুটবল দলের অধিনায়ক মাইক জেডিনাক বলেন, আমরা আমাদের মতো প্রস্তুত হয়ে এখানে এসেছি। আমরা জানি এটা বিশ্বকাপ বাছাইয়ের পরীক্ষা। প্রতিপক্ষ যারাই থাকুক জয় আমাদের পেতেই হবে। অন্যকিছু নিয়ে আপাতত আমাদের কোন মাথা ব্যথা নেই।

অস্ট্রেলিয়া ফুটবল দলের হেডকোচ অ্যাঙ্গে পোস্টেকগ্লো বলেন, ম্যাচ থেকে আমরা চাই পুরো তিন পয়েন্ট। আর দল সবসময় চেষ্টা করে সেরা ফুটবল দিয়ে পয়েন্টগুলো আনতে। বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচে আমরা সেটা করার চেষ্টা করেছি।

এর আগে, সোমবার দুপুরে ম্যাচ নিয়ে নিজেদের বক্তব্য দিয়েছে বাংলাদেশ দল। ইতালিয়ান কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতটা সম্ভব ভালো খেলতে পারাই তাদের লক্ষ্য। সংবাদ সম্মেলনে আসেন নি অধিনায়ক মামুনুল।

বাংলাদেশের হেডকোচ ফ্যাবিও লোপেজ বলেন, তাজিকিস্তান কিংবা অস্ট্রেলিয়ায় এসব টিম নিয়ে আলাদা হিসেব আমরা করছি না। কারো সঙ্গে কারো তুলনাও করছি না। মাঠে ভালো ফুটবল উপহার দেয়াই এখনও আমাদের মূল লক্ষ্য। 

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী

যুক্তরাষ্ট্রে মসজিদ বন্ধের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী

পরবর্তী

যুক্তরাষ্ট্রে মসজিদ বন্ধের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী

সাকা-মুজাহিদের যতো মানবতাবিরোধী অপরাধ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT