চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো প্রোফাইল ছবির গোপন সূত্র

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১০:১৩ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

আগে ছবি তোলার পর সেরা ছবিটি প্রিন্ট করে অ্যালবামে রেখে দেয়া হতো। যুগ পাল্টেছে। যুগের সাথে বদলেছে মানুষের অভ্যাসও। তাই এখন সেরা ছবিটি রেখে দেয়া হয় ফেসবুক কিংবা টুইটারের প্রোফাইল ছবির জন্য।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রোফাইল ছবি মানে শুধু নিজের চেহারা দেখানো নয়। প্রোফাইল পিকচারের মাধ্যমে মানুষের রুচিবোধও প্রকাশ পায়। তাই ইদানীং যে কোনো উৎসবে তরুণদের ‘প্রোফাইল পিকচার’ এর জন্য একটি ভালো ছবি তোলার দিকে তরুণদের আকর্ষণ থাকে। আকর্ষণীয় ‘প্রোফাইল পিকচার’ তুলতে চাইলে কিছু গোপন সূত্র জানতে হবে। জেনে নিন ভালো ‘প্রোফাইল পিকচার’ এর গোপন সূত্রগুলো।

প্রচুর আলো আছে এমন স্থান নির্বাচন

Banglabid

ভালো ছবি তোলার জন্য চাই প্রচুর আলো। ছবি তোলার ক্ষেত্রে সঠিকভাবে আলো নির্বাচন তাই জরুরী। সরাসরি সূর্যের আলোতে ছবি ঝলসে যায় আবার একদম অন্ধকারেও ছবি ভালো আসে না। তাই ক্যামেরার অবস্থান পরিবর্তন করে যেখানে পর্যাপ্ত আলো আছে সেখানে ছবি তুলুন। সাদা দেয়াল অনেক সময় ‘রিফ্লেক্টর’–এর কাজ করে। রাতে ছবি তুললে ল্যাম্পের পাশে ছবি তুলুন। এতে ছবি উজ্জ্বল আসবে।

জানালার পাশে তুলুন

Reneta

জনপ্রিয় কার্দেশিয়ান পরিবারের ছবিগুলো দেখেছেন? তারা বেশির ভাগ সেলফি জানালার পাশে তোলেন। আর তার কারণ হলো জানালার পাশে ছবি তুললে, ছবি ভালো হয়। তবে এক্ষেত্রে জানালাকে পেছনে রেখে ছবি তোলা যাবে না। জানালার দিকে তাকিয়ে তুলতে হবে ছবি। তাহলে মুখ পর্যাপ্ত পরিমাণে আলো পড়বে। এভাবে ছবি তুললে মুখ উজ্জ্বল দেখায় এবং পেছনের ব্যাকগ্রাউন্ড গাড় দেখায়। ফলে ছবিতে শৈল্পিক সৌন্দর্য থাকে।

ন্যাচারাল থাকুন

ইদানীং সামাজিক মাধ্যমে প্রোফাইল পিকচার দেওয়ার ক্ষেত্রে চলছে ‘ক্যানডিড’ ছবি। ক্যামেরার দিকে দৃষ্টি না দেয়া খুব সাধারণ কোনো মুহূর্তকে  ক্যামেরাবন্দী করে প্রোফাইল ছবি হিসেবে দেওয়া হচ্ছে। এছাড়াও প্রোফাইলের ছবিতে যেহেতু ব্যক্তিত্ব প্রকাশ পায় তাই মুখের ভঙ্গির দিকে খেয়াল রেখে ছবি তুলুন।  চেহারা ভালো দেখানোর জন্য কৃত্রিম মুখভঙ্গি করবেন না।

ছবি তোলার স্থান

সাধারণত রৌদ্রজ্জ্বল দিনে সবুজের মাঝে ছবি খুব ভালো হয়। তাই সবুজ গাছপালায় ঘেরা স্থানে কিংবা ফুলের বাগানে ছবি তুলুন প্রোফাইল পিকচারের জন্য। ঐতিহাসিক কোনো স্থানে ছবি তোলার ক্ষেত্রে খেয়াল রাখবেন, ভিড়ের মাঝে যেন ক্যামেরার ফোকাসটা আপনার চেহারাতেই থাকে। ডিএসএলআরে ছবি তোলার ক্ষেত্রে পেছনের ব্যাকগ্রাউন্ড কিছুটা ঘোলাটে করে আপনার চেহারায় ক্যামেরার ফোকাস করুন।

একাধিক ছবি তুলুন

ছবি তোলার ক্ষেত্রে একাধিক ছবি তুলুন। একই ভঙ্গিতে না তুলে নানান ভঙ্গিতে একাধিক ছবি তুলে রাখুন। এতে প্রোফাইল পিকচার নির্বাচন করতে সুবিধা হবে। সবগুলো ছবির মাঝে থেকে সেরাটি বেছে নিতে পারবেন প্রোফাইল ছবির জন্য। আবার নানান ভঙ্গির কয়েকটি ছবি কোলাজ করে পাশাপাশি বসিয়েও নিতে পারেন। এই পদ্ধতিটিও বর্তমানে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়।

মোবাইলের অ্যাপ ব্যবহার করুন

মোবাইল ফোনে ভালো ছবির জন্য নানান ধরণের অ্যাপ পাওয়া যায়। এগুলোর থেকে ভালো রেটিং এর একটি অ্যাপ নামিয়ে নিন। ছবি তোলার পর নানান রকমের ফিল্টার দিয়ে ছবির রং এবং উজ্জ্বলতা ঠিক করে নেয়া যায় এসব অ্যাপে। ভালো প্রোফাইল ছবির জন্য এই অ্যাপগুলো আপনার বন্ধু হতে পারে।

চেহারা ঢাকবেন না

অনেকেই চেহারা ঢেকে কিংবা ক্যামেরার দিকে পিঠ দিয়ে ছবি তোলেন। প্রোফাইল ছবি হিসেবে এধরনের ছবি একেবারেই অনুপযোগী। এতে আপনার বন্ধু তালিকার অনেকেই চিনতে পারবে না আপনাকে। তাই প্রোফাইল ছবি তোলার ক্ষেত্রে চেহারা পুরোপুরি বোঝা যাচ্ছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখুন। ভোগ।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যারিটি চলচ্চিত্রে তাহসান

পরবর্তী

সংগ্রহের খোঁজে মিলানে

পরবর্তী

সংগ্রহের খোঁজে মিলানে

মাদ্রিদ ডার্বির রাতে বার্সার মালাগা পরীক্ষা

সর্বশেষ

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT