বাংলাদেশের পরিচিত একটি স্তন্যপায়ী প্রাণী চিত্রা হরিণ। মনোমুগ্ধকর এদের দৈহিক গড়ন ও মায়াবী চাহনি। এরা পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিভিন্ন কারণে চিত্রা হরিণের অবস্থা বর্তমানে ভাল নেই।
জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ বাংলাদেশ। তাই দেশের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের বনভূমি। এসব বনে এক সময় পাঁচ প্রজাতির হরিণ দেখা যেত। এদের কোন প্রজাতি বিলুপ্ত হয়েছে, কোন প্রজাতি বিলুপ্তির দ্বারপ্রান্তে রয়েছে।
বর্তমানে চিত্রা হরিণেরসংখ্যা তুলনামূলক বেশি দেখা যায়। চিত্রা হরিণ প্রকৃতির অনন্য সুন্দর একটি প্রাণী। এরদেহ লালচে বাদামি লোমে আবৃত, যাতে সাদা সাদা ফোঁটা থাকে।
এক সময় বাংলাদেশের প্রায় সকল বনে এদের অবাধ বিচরণ ছিল। এখন নির্দিষ্ট কিছু জায়গায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে চিত্রা হরিণ সবচেয়ে বেশি দেখা যায় সুন্দরবনে।
এখানকার হরিণ মূলত কেওড়া, বাইন, গরান ও কাঁকড়া গাছের কচি পাতা ও ফল খেয়ে থাকে।বর্তমানে বিভিন্ন কারণে চিত্রা হরিণ হুমকির মুখে রয়েছে। বনভূমি উজাড় ও অবৈধ শিকারচিত্রা হরিণের জন্য সবচেয়ে বড় হুমকি। তাই বনভূমি সংরক্ষণ ও বন্যপ্রাণী আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে চিত্রা হরিণ রক্ষায় গুরুত্ব দিতে হবে। তবেই হরিণ রক্ষা পাবে এবং পরিবেশ ভাল থাকবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







