চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো নাটক হলে দর্শক আসে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
বাংলাদেশের নাট্যশিল্পের উন্নয়নে চ্যানেল আই অনলাইন আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কঞ্জুস এর ৭০০ তম প্রদর্শনীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘ভালো নাটক হলে দর্শক আসে। এতে কোন ব্যতয় হয়না।’ তিনি আরো বলেন, ‘শিল্পকলার ৩টি মঞ্চে প্রতিদিনই কোন না কোন নাটক মঞ্চায়িত হয়। কিন্তু তার সবগুলো গুণগত মানসম্পন্ন নয়। আমাদের ভালো ও গুণগত মানসম্পন্ন নাটক নির্মাণে আরো মনোযোগী হতে হবে।’

কঞ্জুস নাটকের  মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার সন্ধ্যায় লোকনাট্য দল তাদের নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ করে।  ফরাসী নাট্যকার মলিয়ের এর দ্যা মাইজার অবলম্বনে কঞ্জুস নাটকটির বাংলায় রূপান্তর করেন নাট্যকার তারিক আনাম খান।

Banglabid

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর আরো বলেন,  জনপ্রিয় হলেই ভালো নাটক হবে এমনটি নয়। কঞ্জুস নাটক এক্ষেত্রে ব্যতিক্রম। এটি যেমনি জনপ্রিয়, তেমনি একটি মানসম্পন্ন নাটক।

সরকার সারাদেশে সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্প্রসারণ করতে যাচ্ছি। এ লক্ষ্যে ঢাকার উত্তরা ও মিরপুরে শিল্পকলা একাডেমির শাখা খোলা হবে। তাছাড়া ঢাকার হাতিরঝিলে ঢাকা অপেরা হাউস নামে একটি সুবিশাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছে যা নির্মিত হলে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত হবে।

লোক নাট্যদলের অধিকর্তা, কঞ্জুস এর নির্দেশক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসী দূতাবাসের উপ-প্রধান জ্যঁ পিয়ের প্যসে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং বিশিষ্ট নাট্যকার অধ্যাপক ড. আব্দুস সেলিম।

Reneta

১৯৮৩ সালে নাটকটি মঞ্চে আসে। ১৯৮৭ সাল পর্যন্ত ধারবাহিক ভাবে মঞ্চস্থ হয়। এরপর তারপর থেকে নিয়মিত বিরতিতে মঞ্চস্থ হয়ে আসছে নাটকটি। ০ বছর ধরে নাটকটি মঞ্চায়ন করছে লোক নাট্যদল।  ১৯৮২ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে বেশ কজন নাট্যকর্মী পড়াশোনা শেষে দেশে ফিরে প্রতিষ্ঠা করেন ‘নাট্যদল’ নামের একটি মঞ্চনাটকের দল। এর মধ্যে ছিলেন সৈয়দ জামিল আহমেদ, তারিক আনাম খান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গোলাম সারোয়ার, লিয়াকত আলী লাকী, কামাল উদ্দিন নীলু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিয়াকত আলী লাকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুর যৌন নির্যাতনের প্রতিবেদন জাতীয় বিপর্যয়: ম্যালকম টার্নবুল   

পরবর্তী

এবার জাদেজার ব্যাটে ছয় ছক্কা

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড় জাদেজা ব্যাট হাতে ছয় ছক্কা হাঁকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার জাদেজার ব্যাটে ছয় ছক্কা

Bangladesh fairground with colorful rides and attractions at dusk. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত মেয়রকে দেয়া প্রতিশ্রুতি না রেখে ফার্মগেটে কুতুববাগের ওরস

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT