চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাল কাজ উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

নতুন গান নিয়ে আসছেন সময়ের জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ার। আসছে ভালোবাসা দিবসকে টার্গেট করে প্রকাশ পেতে যাচ্ছে এ শিল্পীর নতুন গান ‘ডুবে ডুবে’। গানের সঙ্গে নির্মিত দৃষ্টি নন্দন ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।

মেঘো মিলন, মিথ্যা শিখাইলি, দিল আমার গানগুলো দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তানজীব সারোয়ার। এসব গানের ভিডিওতে তাকে দেখা গেছে অন্যরকম উপস্থিতিতে। সর্বশেষ ‘বড় ভালোবাসি’ গান-ভিডিওতেও নজর কেড়েছেন সুদর্শন এ গায়ক। নতুন গান ‘ডুবে ডুবে’ নিয়েও আশাবাদী তানজীব।

বললেন, আমার নিজের পাঁচটি প্রিয় গানের মধ্যে একটি হচ্ছে ‘ডুবে ডুবে’। গান ও ভিডিও নির্মাণে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিকের কর্ণধার ধ্রুব দাদাসহ যারা দেখেছেন প্রত্যেকেই বলেছেন তাদের মন ছুঁয়ে গেছে। ২০২০ সালে এটিই আমার প্রথম গান। ভালো কাজ উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা দর্শকের ফিডব্যাকের অপেক্ষা আছি।

‘ডুবে ডুবে’ গানের ভিডিও নির্মিত হয়েছে গুলশান ও পূর্বাচল এলাকায়। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

তানজীব জানালেন, মিউজিক ভিডিওতে তিনি মডেল হয়েছেন। সহশিল্পী সৌমি ছাড়াও পার্শ্ব  চরিত্রে অনেকেই কাজ করেছেন। ধ্রুব মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘ডুবে ডুবে’ প্রকাশ পাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: তানজীব সারোয়ারধ্রুব মিউজিক স্টেশনভালোবাসা দিবসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT