চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো কাজের অপেক্ষা বেড়ে গেল দ্বিগুণ: তাসনুভা তিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’-এ শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব সিরিজ) হিসেবে পুরস্কার পেয়েছেন ছোটপর্দার তারকা মুখ তাসনুভা তিশা। ‘আগস্ট ১৪’ নামের একটি ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য জুরি বোর্ডের সদস্যরা তাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত করেন।

বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য দেয়া হলো ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২২টি বিভাগে মোট ২৩টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।

যেখানে ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী শাখায় পুরস্কার জিতে নেন তাসনুভা তিশা। শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’ এর জন্য এই পুরস্কার পান তাসনুভা। এরমধ্যে দিয়ে ওয়েবে প্রথম কাজেই পেলেন স্বীকৃতি। স্বভাবতই উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। তাসনুভা বলেন, ‘আগস্ট ১৪’ আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং আর আলোচিত কাজ! শিহাব ভাই (শিহাব শাহীন) আমাকে নিয়ে যতটা কনফিডেন্ট ছিলেন আমি ততটাই ব্ল্যাঙ্ক! বার বার ভাইয়াকে জিজ্ঞেস করেছি ‘পারবো তো?’! উনি বলতেন তুমিই পারবা! এতো বড় এবং সেনসেটিভ প্রজেক্ট কখনো আমার করার সৌভাগ্য হবে ভাবিনি। শিহাব ভাইকে ধন্যবাদ দিলেও অনেক কম হবে কারণ উনি ছাড়া ‘তুশি’ চরিত্রটি আমাকে দিয়ে সম্ভব সেটা কেউ চিন্তাও করেনি।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসনুভা আরো বলেন, ‘প্রথম কাজের স্বীকৃতি অর্জন এক বিশাল অনূভুতি! পুরস্কার প্রাপ্তির পর এরকম আরো ভালো কাজের অপেক্ষা বেড়ে গেল দ্বিগুণ!’

ওয়েব সিরিজে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ শাখায় তাসনুভা তিশা ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা, মিথিলা ও আশনা হাবীব ভাবনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগস্ট ১৪আশনা হাবীব ভাবনাওয়েবওয়েব সিরিজচ্যানেল আইতাসনুভা তিশানুসরাত ইমরোজ তিশামিথিলালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবকে ফেরাতে যৌথভাবে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি: আসিফ আকবর

মার্চ ৪, ২০২৬

পরিবার নিয়ে দুশ্চিন্তার মাঝেই এশিয়ান কাপে ব্যস্ত যুদ্ধবিধ্বস্ত ইরানের মেয়েরা

মার্চ ৪, ২০২৬

উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

মার্চ ৪, ২০২৬

গেইলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন ফিন অ্যালেন

মার্চ ৪, ২০২৬

‘চোকার্স’ তকমা কাটল না প্রোটিয়াদের, অ্যালেনের সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT