চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা তো থাকবেই, সঙ্গে উপহারও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ০৭, মে ২০১৬
অন্যান্য
A A

শুধু বিশেষ দিবসের দিনেই নয়, প্রতিটি দিনই তো মায়ের জন্য ভালোবাসার দিন। তবু বিশেষ দিনে উপহার পেতে কার না ভালো লাগে। এই বিশেষ দিনে মায়ের জন্যও নিয়ে আসুন বিশেষ কোনো উপহার। 

কিন্তু কী দেবেন তা ভেবেই পাচ্ছেন না? দেখে নিন টিপস। নিশ্চয়ই কাজে এসে যাবে।   

কার্ডে কার্ডে ভালোবাসা: অনেকগুলো কার্ডে ছোট ছোট করে নিজের ভালোবাসার কথা লিখুন, লিখতে পারেন মাকে নিয়ে আপনার ছোট ছোট স্মৃতিগুলোও। তারপর সেগুলো কোনো একটা বক্সে ভরে দিতে পারেন মাকে। অথবা যেখানে যেখানে রাখলে মায়ের হাতে পড়বে সেখানে সেখানে রেখে দিন। সে পেয়েও অনেক সারপ্রাইজ হবে।

ভালোবাসায় ভরা একটি পাত্র: মায়ের পছন্দের চকলেট বা কুকিজতো দিতেই পারেন। কিন্তু সেটাই এমন করে দিতে পারেন যেন মায়ের খুশির মাত্রাটা আরো বেড়ে যায়। একটা কাচের জারে এসব কুকিজ ভরে ফেলুন। তারপর বোতলটাতে গ্লাস পেইন্ট করিয়ে নিন। পরে রঙিন কাগজে শুভেচ্ছা জানিয়ে কিছু লিখে লাগিয়ে দিন জারের উপর। রঙচঙে রিবন দিয়ে সুন্দর করে বেঁধে সকাল বেলা ঘুম ভাঙতেই মায়ের হাতে তুলে দিন। দেখবেন মায়ের হাসিটা বিস্তৃত হবেই।

বোতলভরা ক্ষুদে বার্তা: হয়তো আইডিয়াটা পুরোনো কিন্তু বেশ দ্রুত কাজটা করা যাবে এবং মজারও। এজন্য দরকার হবে, একটা পুরোনো বোতলে ছোট ছোট নানান রঙের কাগজে করে মনের কথা লিখুন। তারপর সেটা একটি পুরোনো কাচের বোতলে ভরে রিবন বেঁধে দিন গলায়। সকালে ব্রেকফাস্ট বা কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন। চাইলে ছোট ছোট কিছু রঙিন কাগজের নৌকা বানিয়েও ব্রেকফাস্ট ট্রেতে রেখে দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে।

কানের দুল অর্গানাইজার: সব মা-ই চান একটি গোছানো সংসার। আর বিশেষ করে যে জিনিস তিনি ভালোবাসেন সেটা গোছানো দেখলেতো তার আনন্দের সীমা থাকবে না। মা দিবসে তাকে বানিয়ে দিতে পারেন কানের দুল অর্গানাইজার। এজন্য আপনার দরকার হবে কেবল চিজ গ্রেটার এবং অল্প খানিকটা রঙ। পছন্দের রঙে রাঙিয়ে নিন চিজ গ্রেটার। রং শুকিয়ে গেলে একটা সূক্ষ্ম কিছু দিয়ে গ্রেটারের বড় বড় ছিদ্রগুলো থেকে রঙ সরিয়ে ফেলুন। এবার সেই বড় বড় ছিদ্রগুলোতে কানের দুল ঝুলিয়ে দিন। হয়ে গেলো অসাধারণ কানের দুল স্ট্যান্ড।

Reneta

দুজনের পছন্দের কম্বো সেট: মায়ের পছন্দ-অপছন্দ জেনে নিন। হোক সেটা কোনো রঙ বা কোনো পোশাক। তার সঙ্গে নিজের পছন্দের রঙ মিলিয়ে তাকে উপহার দিন। দেখবেন অনেক খুশি হবেন তিনি। 

সাবান শিল্প: হয়তো খুবই কঠিন শোনাচ্ছে। আদতে কিন্তু এটা খুবই সাধারণ একটি উপায়। পছন্দের কোনো ডিজাইন বেছে নিন। হতে পারে সেটা কোনো সাধারণ ফুল, মায়ের নাম আর যদি অঙ্কনে পারদর্শী হন তাহলে মা এবং নিজের পোর্ট্রেট। হালকা রঙের কোনো সাবান বেছে নিন। এরপর সেটার উপর পছন্দের ডিজাইনটা কার্ভ করে নিন। কোনো চামচ বা ট্রেসিং পেপার ব্যবহার করে ভালো ফিনিশিং দিতে পারবেন। তারপর সেটা মায়ের হাতে তুলে দিন।

ভিন্ন রকম ‍উপহার মায়ের মুখে হাসি ফোটাবে নিশ্চিত। মায়ের জন্য এটুকু নিশ্চয়ই আপনি করতে পারেন। তাছাড়া শাড়ি, গয়না, ফুল বা কার্ড এসব তো আছেই। মা সবচেয়ে বেশি যেটা পেলে খুশি হবেন, সেটা হলো আপনার সময়। চেষ্টা করুন খানিকটা সময় হলেও মায়ের সঙ্গে কাটাতে।

Jui  Banner Campaign
ট্যাগ: মা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT