সানজু কুমারী খাত্রী, নেপালি তরুণী। ভালোবাসার সুদূর নেপাল থেকে উড়ে এসে ঘর বাধলেন টাঙ্গাইলের সখিপুরের যুবক নাজমুল হোসেনের সঙ্গে ঘর বেধেছেন।
ভালবাসার পুরুষকে ইসলামী রীতিতে বিয়ে করে রীতিমত বাঙ্গালী মেয়ের মতোই ঘর-সংসার শুরু করেছেন সানজু কুমারী খাত্রী নামের ওই তরুণী। এদিকে নেপালি তরুণীকে পুত্রবধূ হিসাবে খুশি পরিবারের সদস্যরাও।
জেলার সখিপুরের কাকড়াজান ইউনিয়নের বাসিন্দা নাজমুল হোসেন জানায়: তিনি মালশিয়ায় থাকাকালীন সময়ে সানজু কুমারী খাত্রীর সাথে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ভালবাসায় রুপ নেয় তাদের সম্পর্ক । প্রায় চারবছর ধরে চলে তাদের একে অপরের সঙ্গে চেনা জানা ও ভালোবাসার সম্পর্ক। কিছু আগে বেড়াতে আসে সে। পরে পরিবারের সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে তার নাম রাখা হয়েছে খাদিজা।
তিনি আরও জানান, সে বাঙালী আচার আচরণ ও পোশাক-পরিচ্ছেদ পরিধান করলেও ভাষাগত কিছু সমস্যা এখনো আছে। বাংলা ভাষা বুঝলেও বলতে কিছুটা সমস্যা হয়।
নাজমুলের বাবা হুমায়ুন কবীর বলেন: টাঙ্গাইল আদালতের মাধ্যমে কোর্ট ম্যারেজসহ স্থানীয় নিকাহ রেজিস্টার দিয়ে বিবাহ সম্পূর্ণ করা হয়েছে। নেপালের কাঠমুন্ড শহরেই মেয়েটির বাড়ি। সেখান থেকে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে ছেলের সাথে ঘরসংসার করছে। তাকে ছেলের বউ হিসাবে পেয়ে আমরা খুব খুশি। ওদের আনন্দেই আমরা আনন্দিত। বিদেশী এক নারী ভালোবেসে বাংলাদেশে এসে বিবাহবন্ধনে অাবদ্ধ হয়েছে এমন এসংবাদে বিভিন্ন এলাকা থেকে মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছে।








