চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার জন্য বিশেষ দিনের দরকার আছে?

মিতুল আহমেদমিতুল আহমেদ
৬:৫০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

বসন্তের শুরু। ফাগুনের প্রথম দিন থেকেই প্রকৃতিতে যেনো মাতাল হাওয়া। দমকা হাওয়া! সে হাওয়ায় তরুণ তরুণীর নাভিশ্বাস! যান্ত্রিক শহরের মানুষকেও স্পর্শ করলো সেই হাওয়া। ঠিক ফাগুনের পর দিনই! ভালোবাসার দিনে! ভ্যালেন্টাইন! বিশ্ব ভালোবাসা দিবস নামে দিনটি উদযাপন করেন দেশের তরুণ তরুণীরা। দিনটি নিয়ে আছে তর্ক। বিতর্ক। অনেকে এমন দিনের আমদানিতে ভুরু কুঁচকান। অনেকেই মনে করেন, ভালোবাসার জন্য বিশেষ দিবসের ধারনা অনুচিত। আবার অনেকে এই দিনের সাথে গাঁ ভাসাতে প্রস্তুত। তারুণ্যের সাথে থাকতে চান। এরকম দ্বৈতাবস্থা প্রায় সবার মধ্যেই। ‘ভালোবাসা দিবস’-এর এই দ্বৈত ভাব নিয়ে চ্যানেল আই অনলাইন মুখোমুখি হয়েছিলো এই সময়ের চার মেধাবী নির্মাতার। ভালোবাসা কী, ভালোবাসার জন্য বিশেষ দিন কতোটা জরুরী, এবং ভালোবাসার বিশেষ দিনকে কীভাবে দেখেন তারা?-এরকম গুটি কয়েক কোমল প্রশ্নের সাবলীল উত্তর দিয়েছেন নুরুল আলম আতিক, গিয়াস উদ্দিন সেলিম, অনিমেষ আইচ এবং অমিতাভ রেজা:

ভালোবাসা মানে সংলগ্নতা, মগ্নতা: নুরুল আলম আতিক 

ভালোবাসা বলতে কী বুঝেন?
:ভালোবাসা মানে সংলগ্নতা। মগ্নতা। জগত সংসারের যে কোনো কিছুর সাথে আত্মার টান বা নাড়ির টান। এই জোর টুকুই ভালোবাসা।

ভালোবাসার জন্য বিশেষ দিন কতোটা জরুরী?
:বিশেষ দিনে আমাদের ভালোবাসার চিহ্নায়ন হয়, এটাতে কোনো অসুবিধা দেখি না। সংকটও দেখি না।

মানে আপনি পজিটিভলিই দেখছেন?
:অবশ্যই। নিশ্চয়। সময়ের স্রোত, কিংবা মানুষের পরস্পরের প্রতি বন্ধনের দিনক্ষণটুকুও মনে রাখতে চায়। এভাবে কাছে আসার, নৈকট্যের গল্পগুলোও মনে রাখা যায় এসব বিশেষ দিনে।

কিন্তু আবার অনেকেইতো বলেন, ভালোবাসার জন্য বিশেষ দিনের দরকার হয় না?
:সেতো আছেই। ভালোবাসাতো টান অনুভবের গল্প। প্রতিদিনকার আকাঙ্ক্ষার জায়গা। কিন্তু ফেস্টিভাল দোষের কিছু নয়।

ভালোবাসা এমন এক জিনিষ, যা সব সময় জারি রাখতে হয়: গিয়াস উদ্দিন সেলিম 

Reneta

তুমুল প্রেম-বিরহের ছবির স্বাদ দেয়া নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের চোখে ভালোবাসার দিন কেমন?
:সব দিনই আমার কাছে ভালোবাসার দিন। আলাদা করে আমার ভালোবাসার দিন লাগে না।

এটাতো অনেকেই বলেন। আমরা আপনার কথাটা জানতে চাই?
:সবার কথায় আমার কথা। সবার সাথে আমি একমত। দিবস ঠিকাছে। কিন্তু ভালোবাসা এমন এক জিনিষ, যা সব সময় জারি রাখতে হয়। চালু রাখতে হয়। এটার জন্য আসলে বিশেষ দিনের দরকার হয় না। যেকোনো ধরনের ভালোবাসা। মানুষের প্রতি ভালোবাসা। দেশের প্রতি ভালোবাসা। প্রেমিকার প্রতি ভালোবাসা। কাজের প্রতি ভালোবাসা। সব মিলায়েইতো আসলে ভালোবাসা। এখন বিশেষ একটা অনুষঙ্গ ধরেতো আর ভালোবাসা হয় না। এটা তরুণদের কাজ। তারা উদযাপন করুক।

শুধু তরুণদের?
:না। সেটা না। আমরা যে তরুণ না, তা কিন্তু না। কিন্তু আমাদের বেড়ে উঠার কালচারের মধ্যে এটা ছিলো না। আমাদের জমানায় এটাতো নতুন কাহিনী। তবে এটা আমি এনজয় করি। ছেলে মেয়েরা এদিনে প্রেম টেম করে ঘুরে বেরায়, দেখতে শুনতে ভালোই লাগে। কিন্তু নিজের জীবনের সাথে যেহেতু এই দিবস ছিলো না, বা চর্চার মধ্যেও নাই তাই এইদিনটাকে মিলাই না।

ভালোবাসা দিবস নিয়ে এতো প্রতিবাদী হওয়ার কিছু নাই: অনিমেষ আইচ 

নির্মাতা অনিমেষ আইচের কাছে ভালোবাসার সংজ্ঞা কী?
:ভালোবাসা জিনিষটাতো সুন্দর। স্নিগ্ধ। কিন্তু ভালোবাসার রেঞ্জটা একটু চ্যাঞ্জ হয়ে গেছে। এখন যে ভ্যালেন্টাইন ডে হয়, আমরা দেখি। এটা দেখতে খুব ভাল্ লাগে। এই যে আজকেও রাস্তায় বেরিয়ে পথে দেখছিলাম প্রচুর ছেলে মেয়ে। ফুল পরা অনেক ছেলে মেয়েদের। তারা হাত ধরাধরি করে রিক্সায় উঠছে। এগুলো দেখতেই আনন্দ লাগে আমার। আর আমার ব্যক্তিজীবনে ভালোবাসা নিয়ে খুব উচ্ছ্বাস নাই, বাড়াবাড়ি নাই। তো ভালোবাসাতো সবার মনেই থাকে। আমারও আছে।

ভালোবাসা দিবসকে পুঁজিবাদের কারসাজি বলা হয়। বা এরকম আরো আরো অনেক দ্বন্দ্বের সামনে পড়তে দেখি?
:এগুলো খুব সিম্পল। ভালোবাসা দিবস নিয়ে এতো প্রতিবাদ করার কিছু নাই এখানে। ভালোবাসা দিবস উদযাপন করে যদি কিছু তরুণ তরুণী আনন্দ পায়, তাহলে ক্ষতি কোথায়! বাচ্চা কাচ্চা, তরুণ বৃদ্ধরা যদি এই দিনকে ঘিরে একটু আনন্দ অনুভব করে, প্রিয়জনকে নিয়ে একটু ঘুরতে বেরোয়, ভালো কোথাও গিয়ে একটু খেতে চায় মুখোমুখি বসে আমিতো মনে করি এগুলো ভালো। এগুলোর বিরোধী মানসিকতা আমার মনে হয় ঠিক না।

ভালোবাসার দিন বলে কিছু নাই: অমিতাভ রেজা

ভালোবাসার দিন মানে?
:মানুষ মানুষের সাথে মায়ার যে সম্পর্ক সেটাইতো ভালোবাসা। এর বাইরেতো আর কিছু নাই। আজকের দিন। ভালোবাসার দিন বলে কিছু নাই। এটা একটা আজাইরা দিন। হলমার্করা করছে এগুলো। এইসব দিবসের প্রতি আমার কোনো আস্থা নাই। আমি এসব দিবসে কোনো আগ্রহবোধও করি না।

কিন্তু যারা এই দিনটি উৎসবের আমেজে পালন করেন, তাদের প্রতি বিরাগবাজন কি আপনি?
:কেউ যদি পালন করেন, বা এইদিনকে বিশেষ মনে করেন তাহলে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি এই বিশেষ দিবসে আগ্রহ বোধ করি না মোটেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ আইচঅমিতাভ রেজানুরুল আলম আতিকভালোবাসা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT