নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট করে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়া পর্যন্ত ১ উইকেটে ৭০ রান তুলে ফেলেছে সফরকারীরা।
মাউন্ট মঙ্গানুইতে ৩২ রানে ব্যাটিংয়ে আছেন মাহমুদুল হাসান জয়। ১২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
রোববার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই ব্যাট করতে নামে টাইগাররা। উদ্বোধনীতে ৪৩ রান তুলে ভাঙে জুটি। ওয়াগনারের বলে ২২ রান করে ফেরেন সাদমান ইসলাম।
নিউজিল্যান্ড: ৩২৮, বাংলাদেশ: ৭০/১ (৩১ ওভার) (চা বিরতি)
সকালে প্রথমদিনের ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট নামে কিউইরা। টাইগারদের বোলিং তোপে আর ৭০ রান যোগ করতে পারে। বাকি উইকেট দ্রুতই হারায় টম ল্যাথামের দল।
দ্বিতীয় দিনের সকালটা রাঙিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার স্পিন ঘূর্ণিতে ধরাশায়ী হয় নিউজিল্যান্ড টেল। মিরাজ একে একে ফেরান কাইল জেমিসন, টিম সাউদি ও নিল ওয়াগনারকে।
কিউইদের প্রথম আঘাতটা করেন শরিফুল ইসলাম। অফস্টাম্পের উপর রাখা রাচিন রাভীন্দ্র ডিফেন্স করতে গেলেও দেরি করে ফেলেন। বল তার ব্যাটে আলতো চুমু দিয়ে তৃতীয় স্লিপে চলে যায়। সাদমান সামনে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন।
অন্য উইকেটটি এসেছে অধিনায়ক মমিনুলের হাত ধরে। শরিফুল ইসলাম ৬৯ রানে নেন ৩ উইকেট, মেহেদী মিরাজ ৮৬ রানে জমান ৩ উইকেট। মুমিনুল হক মাত্র ৬ রানে দুটি এবং ইবাদত হোসেন নেন একটি উইকেট।







