চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালভার্দের জায়গায় কে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১২, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুম শেষে বার্সেলোনা কোচের দায়িত্বে দু’বছর পূর্ণ হবে আর্নেস্টো ভালভার্দের। ইতিমধ্যেই ঘরোয়া লিগ ঘরে তুলেছে কাতালানরা। কোপা ডেল রে’র ফাইনালেও উঠেছে। গত বছরও বার্সাকে লিগ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তবে ক্লাব ফুটবলে সবচেয়ে বড় ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ গত চার বছর জিততে পারেনি বার্সেলোনা। ফলে ইউরোপের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মৌসুম শেষে মেসি-সুয়ারেজদের দায়িত্ব ছাড়তে পারেন ভালভার্দে।

ভালভার্দে চলে তার জায়গায় বার্সার নতুন কোচ কে হবেন? তালিকায় কারা থাকতে পারেন? এ নিয়েই এখন সরগরম স্পেনসহ পুরো ইউরোপ।

জাভি
বার্সেলোনার সাবেক ফুটবলার। ১৭ বছর বার্সার জার্সিতে খেলেছেন। ২৫টি ট্রফি জিতেছেন। চলতি মৌুসুম শেষে ক্লাব ফুটবলকে বিদায় জানাবেন। কোচ হিসাবে অভিজ্ঞতা না থাকলেও, বার্সার অন্দর সম্পর্কে সবই জানেন। বার্সার টিকিটাকা ফুটবলের অন্যতম কারিগরও ছিলেন।

লঁরা ব্লা
১৯৯৬-৯৭ মৌসুমে বার্সার জার্সিতে খেলেছিলেন। ফরাসিদের সাবেক কোচ। কোচ হিসাবে বেশ জনপ্রিয়। বোর্দো এবং পিএসজিকে ফরাসি লিগে চ্যাম্পিয়ন করেছেন। ইউরোপিয়ান সার্কিটে তেমন সাফল্য না থাকলেও, বার্সায় খেলার ফলে দলের অন্দরের বাপারে তিনিও ওয়াকিবহাল।

রবার্তো মার্টিনেজ
কোচ হিসাবে ইপিএলে বেশ নজর কেড়েছিলেন। প্রিয় পজেশন ৩-৪-২-১। যা আক্রমণাত্মক ফুটবলের জন্য যথেষ্ট। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম দলের কোচ। সারা টুর্নামেন্টে তার দল রীতিমতো নজরকাড়ে দর্শকদের। স্পেনের মানুষ হওয়ায় বার্সায় সহজেই মানিয়ে নিতে পারবেন তিনি।

এরিক টেন হ্যাগ
চলতি মৌসুমে ইউরোপের অন্যতম সেরা দল আয়াক্স। সেই দলের কোচ হ্যাগ। দলকে পাঁচ বছর পর ঘরোয়া লিগ এনে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও নিয়ে গিয়েছিলেন। তার অধীনে রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের মতো দলকে হারিয়েছে তরুণ আয়াক্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সাভালভার্দেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT