চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার বহনের দায় এখন অন্যদের

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৮:৫৮ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৫
বাংলাদেশ
A A

২০১২ সাল। সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে মিয়ানমারের রোহিঙ্গারা ঝাঁকে ঝাঁকে সমুদ্রপথে বাংলাদেশে আসছিলো। এর আগে ৯০ এর দশকেও মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচারে নিজ দেশ মিয়ানমার ছাড়তে বাধ্য হওয়া লাখখানেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পেয়েছিলো। কিন্তু এবার বাংলাদেশ একেবারে ‘না’ করে দিলো তাদের।

এতো রোহিঙ্গাকে স্থান দেওয়া সম্ভব ছিলো না বাংলাদেশের পক্ষে। ঘরছাড়া রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বাংলাদেশ তাই অনিচ্ছার কথা জানায়। আন্তর্জাতিক সংস্থাগুলো সেসময় বাংলাদেশকে আরো রোহিঙ্গাকে আশ্রয় দিতে বলেছিলো, কিন্তু অপারগ ছিলো বাংলাদেশ।

এখন সমুদ্রে ভেসে বেড়ানো অভিবাসী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বিমুখ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আন্তর্জাতিক চাপ আসছে তাদের উপরও। বিশ্বসংস্থাগুলো বলছে, এসব বিপদগ্রস্ত অভিবাসীকে যেনো তারা জায়গা দেয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের উপর একতরফা আন্তর্জাতিক চাপ অনেকটাই কমছে। তবে সেটা বাড়তি কোনো কূটনৈতিক তৎপরতা ছাড়াই। মানবপাচার ইস্যুতে সারাবিশ্বই এখন বুঝতে পারছে, হাজার হাজার রোহিঙ্গার যে ভার এতোদিন শুধু বাংলাদেশ বহন করেছে; এখন সেই ভার বহনের দায় অন্যদেরও।

তবে জাতিসংঘ বা অন্যান্য সংস্থার চাওয়াগুলোকে চাপ হিসেবে নয়, বরং আবেদন হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হলো তখন যদি ভারত তার সীমান্ত বন্ধ করে দিতো তা হলে বাংলাদেশের অসহায় মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াতো?

‘একইভাবে মিয়ানমারের সামরিক চাপের কারণে বিপদগ্রস্ত মানুষ বা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহবান জানিয়েছিলো বিশ্ব সংস্থা। চেয়েছিলো সমুদ্রপথে আসা মানুষগুলোকে যেনো আমরা আবারও মৃত্যুর দিকে ঠেলে না দিই। এখনো ঠিক একইভাবে আবেদন করা হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার কাছে,’ এভাবেই তখনকার এবং এখনকার অবস্থা বিশ্লেষণ করছেন ড. ইমতিয়াজ।

Reneta

তিনি বলেন, বিষয়টা পুরোপুরি মানবিক দিক থেকেই বিবেচেনা করা দরকার। চাপটা এখন শুধুমাত্র বাংলাদেশের উপরই না; বরং অন্যান্য দেশের উপরও বর্তাচ্ছে।

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটও বলছেন, বর্তমান প্রেক্ষাপটে কিছু ইতিবাচক দিকও আছে। শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, মানবপাচার ইস্যুতে সারাবিশ্বের নজর পড়াটাও এক অর্থে ইতিবাচক।
বাংলাদেশের জন্য সেটা আরো জরুরি কারণ সরকারিভাবে এখনো বাংলাদেশে ২৭ হাজার রোহিঙ্গা থাকলেও অনেকে এ সংখ্যাকে পাঁচ লাখ পর্যন্ত মনে করেন।

অন্য দেশগুলোরও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসীন বলেন, মানুষের বিপদের মুখে কেউই দরজা বন্ধ করতে পারে না। বাংলাদেশে রোহিঙ্গাদের সমস্যাটা তৈরি হয়েছে পরে, ক্যাম্প মনিটরিংয়ের অভাবে। অনেকেই রোহিঙ্গাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, টাকার অভাবে তারা নানা অপরাধমূলক কাজে জড়িয়েছে। এসব দিক থেকেই মূলত: বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

‘সেসব দিক থেকে দেখতে গেলে আরো বেশি সচেতন থাকলে এই সমস্যার সমাধান টানতে পারতো বাংলাদেশ। এমনকি হয়তো এতোটা সমস্যায়ই পড়তে হতো না,’ এমন মন্তব্য করে এখন যারা রোহিঙ্গাদের আশ্রয় দেবে তাদের এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক।

সমস্যাতো তৈরি হয়েছে, এখন সমাধান আসবে কি করে? বিশেষজ্ঞরা মনে করছেন জাতিসংঘ, ইইউয়ের মতো বিশ্বসংস্থাগুলোকেই এগিয়ে আসতে হবে সমস্যার সমাধানে।

‘আগে জীবন বাঁচান, পরে না হয় বিচার করবেন,’ এমন মন্তব্য করে ড. আমেনা মহসীন বলেন, ‘যে দেশেই হোক আগে আগে তাদের উদ্ধার করে ক্যাম্প মনিটরিংয়ে রাখতে হবে। সারা বিশ্ব নিশ্চয়ই এখন বুঝছে বাংলাদেশের পক্ষে তখন এতো মানুষকে জায়গা দেওয়া সম্ভব ছিলো না। কিন্তু এখন তাদের উদ্ধার করতে হবে, পরে যে দেশে পাঠানো উচিত সেখানে পাঠাতে হবে।’

ড. ইমতিয়াজ আহমেদও বললেন, বাংলাদেশের অভিবাসীদের বা রোহিঙ্গাদের নিশ্চয়ই সেসব দেশে আজীবন রেখে দেওয়ার কথা কেউ বলবেন না। তাদের আগে উদ্ধার করা হোক। তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে তাদের কিভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

আগামী ২৯ মে থাইল্যান্ড চলমান এই সমস্যা নিয়ে যে বৈঠক আহবান করেছে, সেখানে কোনো না কোনো সমাধান বের হয়ে আসবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানবপাচাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT