চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার্চুয়াল মাধ্যমে হবে পোশাক খাতের প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের কারণে ফ্রাঙ্কফুর্টের এ বছরের গ্রীষ্মকালীন প্রদর্শনী অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মাধ্যমে। আগামী ২১-২৩ জুলাই পর্যন্ত ভার্চুয়াল এ সোর্সিং প্রদর্শনী চলবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মেলার আয়োজনকারী প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট।

এতে বলা হয়, প্রতি বছর মেসে ফ্রাংকফুর্টের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম শীর্ষটেক্সওয়ার্ল্ড/অ্যাপারেল সোর্সিং/হোমটেক্সটাইল সোর্সিংয়ের প্রদর্শনী। কিন্তু করোনার কারণে এ বছর গ্রীষ্মকালীন প্রদর্শনী অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মাধ্যমে।

জানা গেছে, প্রদর্শনীর জন্য ব্যবহৃত জাভিটস সেন্টারকে কভিড-১৯ মহামারীর এ সময়ে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়েছে। যে কারণে মেসে ফ্রাঙ্কফুর্ট সিদ্ধান্ত নিয়েছে, এবারের গ্রীষ্মকালীন প্রদর্শনী ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজন করবে তারা।এতে করে অস্বাভাবিক এই সময়েও সোর্সিং কমিউনিটিকে সহায়তা করা সম্ভব হবে।

মেলার আয়োজক ও পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, মহামারী করোনার কারণে এবারের গ্রীষ্মের প্রদর্শনী ভার্চুয়াল মাধ্যমে করায় মেসে ফ্রাংকফুর্টের ভালো এবং খারাপ সময়েও পোশাক শিল্পকে সহায়তা করার মনোভাবকেই তুলে ধরে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে দীর্ঘসময় ধরে প্রদর্শনী করছে এমন প্রস্তুতকারীদের সহায়তায় জুলাইয়ের এ ভার্চুয়ালপ্রদর্শনীতে সব ধরনেরই বৈশিষ্ট্য এবং সুবিধা পাওয়া যাবে, যা অন্যান্য সময়ের প্রদর্শনীতে পাওয়া যায়।

একটি অনলাইন শোরুম বিভিন্ন উদ্ভাবনকে সবার সামনে তুলে ধরবে এবং একই সময়ে দর্শক আর প্রদর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়, কারখানার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেবে।

প্রদর্শক ও দর্শক উভয়েই স্মার্ট এবং ইনটুইটিভ নেটওয়ার্কিং টুলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, যা বিভিন্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য সর্বাধিক প্রাসঙ্গিক প্রদর্শক এবং সেশনের পরামর্শ দেয়। ডিজিটাল প্রদর্শনীর সঙ্গে সঙ্গে একই সময়ে একটি বিস্তৃত শিক্ষা কার্যক্রমও চলবে। যার মধ্যে বিভিন্ন স্থিতিশীল উদ্যোগ, ব্যবসায়ের পরামর্শ এবং পরিবেশগত এবং নৈতিক টিপস এবং মহামারীর সময়েও সোর্সিং এর বিভিন্ন সুযোগ নিয়ে প্রশিক্ষণ থাকবে।

২০১৯ সালের জুলাইর প্রদর্শনীতে একসাথে অনুষ্ঠিত প্রদর্শনীগুলোতে বিশ্বের ২০ টি দেশ থেকে ৮৪৩ জন প্রদর্শক অংশ নিয়েছিলেন। ৬০০০ এরও বেশি দর্শক অংশ নিয়েছিলেন গ্রীষ্মকালীন এই প্রদর্শনীতে। বাংলাদেশ থেকে ৬ জন ফ্যাব্রিক, গার্মেন্টস, এবং হোম টেক্সটাইল প্রস্তুতকারী অংশ নিয়েছিলেন।

এতে আরো জানানো হয়, এরপরের টেক্সওয়ার্ল্ড/ অ্যাপারেল সোর্সিং/ হোমটেক্সটাইল সোর্সিং, ইউএসএ অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৫-২৭ জানুয়ারি, ইন্টারটেক্সটাইল সাংহাই অ্যাপারেল ফ্যাব্রিক্স অনুষ্ঠিত হবে ২৩-২৫ সেপ্টেম্বর এবং টেক্সওয়ার্ল্ড/ অ্যাপারেল সোর্সিং প্যারিস অনুষ্ঠিত হবে ১-৪ ফেব্রুয়ারি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিবাসী সঙ্কটে সকলের সম্মিলিত পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

পরবর্তী

বাণিজ্যে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

বাণিজ্যে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে: বাণিজ্যমন্ত্রী

নিয়মিত আদালত ও ছুটি বাতিল চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT