চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার্চুয়াল আদালত প্রতিষ্ঠার পেছনের গল্প শোনালেন প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৮:১০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A

দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ভার্চুয়াল মাধ্যমে দেড় বছর চলার পর আজ শারীরিক উপস্থিতিতে ফেরে দেশের সর্বোচ্চ আদালত। এদিন বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোনালেন ভার্চুয়াল আদালত প্রতিষ্ঠার সাফল্য-সংগ্রামের পেছনের গল্প।

সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘ডিজিটাল আর্কাইভিং এবং ই-ফাইলিং ব্যবস্থাপনার উদ্বোধন’ অনুষ্ঠানে বুধবার বিকালে প্রধান বিচারপতি বলেন: আমার এখনও খেয়াল আছে করোনাকালে ২০২০ সালের ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আমরা জজ সাহেবেরা ১০ লাখ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়ে বললাম, আমাদের কোর্ট তো চলছে (ফাংশান করছে) না। কিন্তু সারা পৃথিবীতে কোর্ট চলছে। তখন প্রধানমন্ত্রী বললেন ভার্চুয়াল কোর্ট করেন। কিন্তু দেখা গেল করোনার প্রেক্ষাপটে মন্ত্রীসভা বৈঠক আর হচ্ছে না। তখন প্রধানমন্ত্রীকে অনুরোধ করার পরে তিনি তিনজন মন্ত্রীকে নিয়ে গণভবনে মন্ত্রীসভার মিটিং করেন আইনটির জন্য। আর মহামান্য রাষ্ট্রপতি বলেছিলেন যেদিন আমার কাছে আসবে সেই দিন সাথে সাথে (অর্ডিন্যান্সটি) সই করে দিব। একপর্যায়ে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির পর ভার্চুয়াল আদালতের যাত্রা শুরু হয়।’

করোনার দূর্বিষহ সময়ের বাস্তবতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন: তখন বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে একদিন বললেন, জেলখানা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। কিছু একটা করেন। পরবর্তীতে এক লাখ লোকের জামিন হয়েছে ভার্চুয়াল কোর্ট থেকে। তখন লজিস্টিকের এত অভাব ছিল যে, নিম্ন আদালতের জাজেরা ফ্রি অ্যাপস দিয়ে কাজ করেছে। আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিব।

প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের কথা স্মরণ করে প্রধান বিচারপতি বলেন: একপর্যায়ে প্রধানমন্ত্রীকে বললাম যে, আপনি তো ভার্চুয়াল কোর্ট করে দিয়েছেন। কিন্তু ভার্চুয়াল কোর্ট তো ভালোভাবে চলছে না লজিস্টিকের অভাবে। তখন প্রধানমন্ত্রী বললেন এটা তো আমাকে প্রথমেই বলা উচিত ছিল। কত টাকার প্রয়োজন বলেন? আমি বললাম আপাতত ১০ কোটি টাকা দিলে অ্যাপস-ট্যাপস এগুলা কিনবো। তখন তিনি বললেন, প্রধানমন্ত্রীর কাছে কি কেউ ১০ কোটি টাকা চায়? এরপর তিনি আইসিটি প্রতিমন্ত্রীকে বললেন, প্রধান বিচারপতি যা কিছু চাইবে তা তাৎক্ষণিক দিতে হবে। এরপর প্রতিমন্ত্রী সব দিয়েছেন। আমি সব কিছু চালু করতে পেরেছি। তবে (করোনার সময় কিছুদিন) কোর্ট বন্ধ থাকার চেয়ে দূর্ভাগ্যজনক আমার জীবনে বোধ হয় আর কোনো ঘটনা ঘটেনি। সুতরাং, আমি যে পরবর্তীতে কোর্ট চালু রাখতে পেরেছি সেজন্য মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইসিটি উপদেষ্টা ও আইসিটি প্রতিমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। আর আমার উত্তরসূরি যিনি (প্রধান বিচারপতি) আসবেন তাকে এটা (ডিজিটালাইজেশন) অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি যদি তা করেন তবে বিচার বিভাগে একটা বিপ্লব ঘটে যাবে। আর আগামী ৫ বছরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় যাবে যে জুডিশিয়ারিতে কোন পেন্ডিং মামলা থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন: আইনের শাসন ও ন্যায়বিচার  প্রাপ্তির অধিকারকে অব্যাহত রাখতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার বিভাগের আধুনিকায়ন অপরিহার্য। ই-জুডিসিয়ারি প্রজেক্ট এর মাধ্যমে সারাদেশের সকল আদালতে ই-ফাইলিং ব্যবস্থা চালু করা হবে। ইলেক্ট্রনিক পদ্ধতিতে মামলা দায়ের করা হলে বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের সাথে আদালতের প্রত্যক্ষ  সংযোগ স্থাপিত হবে এবং বিচার প্রক্রিয়ার শুরুতেই বিচারপ্রার্থী জনগণের অংশগ্রহণ বাড়বে। সুপ্রীম কোর্টে ডিজিটাল ফাইলিং বাস্তবায়নের মাধ্যমে সকল মামলা সংশ্লিষ্ট ফাইল দ্রুততার সাথে অন লাইনে দায়ের, গ্রহণ ও অনুমোদন করা যাবে। ফলে সাশ্রয় হবে আদালতের কর্মঘণ্টার। তাছাড়া বিচারপ্রার্থীর বিচারপ্রাপ্তির অধিকার অধিকতর স্বচ্ছ, দ্রুত এবং সহজলভ্য হবে।

Reneta

আজকের অনুষ্ঠানের সভাপতি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন: সুপ্রিম কোর্টের ডিজিটাইজ করার জন্য বাজেটের বাইরে প্রধানমন্ত্রী অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যেখান থেকে ১৫০ কোটি টাকা দিয়ে সুপ্রিম কোর্টের ডাটা সেন্টার করা হবে। বিচার প্রার্থী মানুষের সেবার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এই বিশেষ বরাদ্দটা দিয়েছেন।

এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) তারেক এম বরকতউল্লাহ, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতপ্রধান বিচারপতিভার্চুয়াল আদালতসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT