চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সেরা প্রসেনজিত, বাংলাদেশে সিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

জমকালো আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)’-এর প্রথম আসর। যেখানে এক মঞ্চে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্রের জয়গান গাইলেন ঢাকা ও কলকাতার চলচ্চিত্র নির্মাতা, অভিনেতারা। আর এই মঞ্চেই ভারত অংশ থেকে সেরা অভিনেতার পুরস্কার পেলেন প্রসেনজিত ও বাংলাদেশ অংশে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন সিয়াম আহমেদ।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা-রাতে বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে দুই বাংলার রথি-মহারথিদের প্রথমবারের এই মিলন মেলায় প্রায় সবার কণ্ঠেই আগামি দিনের বাংলা চলচ্চিত্র নিয়ে জয়গান শোনা যায়। নাচে গানে আর কথাবার্তায় পুরো অনুষ্ঠান চলে মধ্য রাত পর্যন্ত। ফাঁকে ফাঁকে দেয়া হয় পুরস্কার।

এই মঞ্চে ‘জৈষ্ঠ্য পুত্র’র জন্য সেরা অভিনেতার পুরস্কার দেয়া হয় প্রসেনজিতকে। একই বিভাগে বাংলাদেশ অংশ থেকে ‘পোড়ামন ২’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার ভাগিয়ে নেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

বাংলাদেশ অংশ থেকে সর্বোচ পাঁচটি পুরস্কার নিয়ে শীর্ষে রয়েছে এসকে ফিল্মস প্রযোজিত ও মালেক আফসারী পরিচালিত ছবি ‘পাসওয়ার্ড’। এরপরের স্থানেই আছে জয়া আহসান প্রযোজিত ও অনম বিশ্বাস পরিচালিত প্রথম ছবি ‘দেবী’।

এছাড়া অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশের আনোয়ারা ও ভারত থেকে রঞ্জিত মল্লিক। ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’-এ পেলেন যারা:

সেরা চলচ্চিত্র: ‘দেবী’ (বাংলাদেশ), ‘নগর কীর্তন’ (ভারত)
জনপ্রিয় চলচ্চিত্র: ‌‘পাসওয়ার্ড’ (বাংলাদেশ), ‘ব্যোমকেশ গোত্র’ (ভারত)
সেরা প্লেব্যাক গায়িকা: কোনাল ও ফাতেমা তুজ জোহরা ঐশী (বাংলাদেশ), নিকিতা নন্দী (ভারত)
সেরা প্লেব্যাক গায়ক: ইমরান (বাংলাদেশ), অনির্বাণ ভট্টাচার্য (ভারত)
জনপ্রিয় নায়িকা: পরীমনি (বাংলাদেশ), ঋতুপর্ণা সেনগুপ্ত (ভারত)
সেরা অভিনেত্রী: জয়া আহসান (বাংলাদেশ), পাওলি দাম (ভারত)
সেরা অভিনেতা: সিয়াম আহমেদ (বাংলাদেশ), প্রসেনজিৎ চ্যাটার্জি (ভারত)
পপুলার অ্যাক্টর অব দ্য ইয়ার: শাকিব খান (বাংলাদেশ), জিৎ (ভারত)

Reneta

সেরা পরিচালক: নাসির উদ্দীন ইউসুফ (বাংলাদেশ), সৃজিত মুখার্জি (ভারত)
সেরা স্ক্রিপ্ট রাইটার: ফেরারি ফরহাদ (বাংলাদেশ), পরমব্রত চ্যাটার্জি (ভারত)
সেরা সিনেমাটোগ্রাফার: কামরুল হাসান খসরু (বাংলাদেশ), সৃজিত মুখার্জি (ভারত)
সেরা ভিডিও এডিটর: তৌহিদ হোসেন চৌধুরী (বাংলাদেশ), সংলাপ ভৌমিক (ভারত)
সেরা মিউজিক ডিরেক্টর: হৃদয় খান (বাংলাদেশ), বিক্রম ঘোষ (ভারত)
সেরা পার্শ্ব চরিত্রাভিনেতা: ইমন (বাংলাদেশ), অর্জুন চক্রবর্তী (ভারত)
সেরা পার্শ্ব চরিত্রাভিনেত্রী: জাকিয়া বারী মম (বাংলাদেশ), সুদীপ্তা চক্রবর্তী (ভারত)
বিশেষ জুরি অ্যাওয়ার্ড: তাসকিন রহমান ও বিদ্যা সিনহা মিম (বাংলাদেশ), রুদ্র নীল রায় ঘোষ, আবির চ্যাটার্জি ও নবনী (ভারত)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেবীপাসওয়ার্ডপোড়ামন-২প্রসেনজিতলিড বিনোদনশাকিব খানসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলায় কী হলো, কেন হলো…

পরবর্তী

টেলিফোনের সংযোগ সম্পূর্ণ ফ্রি, আসছে দোয়েল ল্যাপটপ

পরবর্তী

টেলিফোনের সংযোগ সম্পূর্ণ ফ্রি, আসছে দোয়েল ল্যাপটপ

ফাইল ফটো

এবার ভোলার পুলিশ সুপারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT