নাগপুরে ভারত-সাউথ আফ্রিকা তৃতীয় টেস্টের প্রথম দু’দিনেই বোলারদের দাপটে কোণঠাসা ব্যাটসম্যানরা। তবে ভারতীয় স্পিন ঘূর্নিতে অসহায় হয়ে পড়া সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত ৩১০ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩২ রান করেছে।
২ উইকেটে ১১ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই ভারতীয় স্পিনারদের দাপটে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ৭৯ রানে। এক পর্যায়ে ১২ রানে পাঁচ উইকেট হারানো প্রোটিয়ারা ডুমিনির ৩৫ এর পরও ভারতের বিপক্ষে সর্বনিম্ন টেস্ট ইনিংসের নজির গড়ে।
এ খেলায়, ভারতীয় অফ স্পিনার অশ্বিন নেন ৩২ রানে পাঁচ উইকেট এবং ৩৩ রানে রবীন্দ্র জাদেজা নেন চার উইকেট।
প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড নেয়া ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৩ রানে। ইমরান তাহির নেন পাঁচ উইকেট। শেষ সেশনে দুই উইকেট হারানো সাউথ আফ্রিকার আরো প্রয়োজন ২৭৮ রান। দ্বিতীয় দিন দুই দল মিলিয়ে ২০ উইকেটের পতন হয়েছে ।






