চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রণয় পলিকার্প রোজারিওপ্রণয় পলিকার্প রোজারিও
৯:২৬ পূর্বাহ্ন ১০, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

চার দিনের ভারত সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার পরিকল্পনা থাকলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাতিল করা হয়েছে।

দীর্ঘ সাত বছর পর গত ৭ই এপ্রিল ৪দিনের ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন প্রটোকল ভেঙ্গে নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটিতে তাকে ফুলেল অভ্যর্থনা জানান  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে  দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে দু ’দেশের মধ্যে ৩৬ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

গতকাল সফরের তৃতীয় দিনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ভোজসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

সফরের শেষ দিনে আজ সকাল দশটায় শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে ইন্ডিয়া ফাউন্ডেশন। এরপর নয়াদিল্লিতে হোটেল তাজের শাহজাহান হলে ব্যবসায়ীদের এক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে নয়াদিল্লি ছাড়বেন শেখ হাসিনা। সন্ধ্যায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী।

সফল ভারত সফর উপলক্ষে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার পরিকল্পনা করে আওয়ামী লীগ। কিন্তু জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই  কর্মসূচি বাতিল করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: গণসংবর্ধনাপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী ভারত সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১৯ জন আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষার জন্য ভালোবাসা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT