চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচের কষ্টে রাতে ঘুমাতে পারেননি জামাল

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
২:০৯ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জামাল ভূঁইয়ার দারুণ ফ্রি-কিক থেকে সাদ উদ্দিনের গোলে কলকাতায় ভারতের বিপক্ষে ঐতিহাসিক এক জয়ের পথেই ছিল বাংলাদেশ। খেলা শেষের দুই মিনিট আগে গোল শোধ দিয়ে ম্যাচ ড্র করে ফেলে স্বাগতিকরা। জয় না পেলেও দেশের মানুষের মন জয় করেছিলেন জামাল-সাদরা। কিন্তু ম্যাচের অন্যতম নায়ক কী নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট?

বাংলাদেশ অধিনায়ক জামালের উত্তরটা হচ্ছে, ‘না।’ চলতি শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীকে নেতৃত্ব দেয়া মিডফিল্ডার বলছেন, জয়টা হতে পারত ঐতিহাসিক এক ব্যাপার। হয়তো বাংলাদেশ ফুটবলের গতিধারাও পাল্টে যেতে পারত সেই ম্যাচের মাধ্যমে। খুব কাছে গিয়েও জিততে না পারাটার কষ্ট তাকে পুড়িয়েছে, কেড়েছে রাতের ঘুম।

‘অনেক খারাপ লেগেছে। ম্যাচের পর রাতে আমি ঘুমাতে পারিনি। শেষ দুই মিনিটে ওরা আমাদের গোল দিয়ে দিল। আমরা জয়ের পথেই ছিলাম। যদি ম্যাচটা জিততে পারতাম, ঐতিহাসিক একটা ব্যাপারই হতে পারত।’

ভারত ম্যাচের পর এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা। সেজন্য ২৩ নভেম্বর ঢাকা ছাড়বেন জামালরা।

কলকাতা থেকে ফেরার পর খুব একটা বিশ্রাম পাননি ফুটবলাররা। এসেই নেমে পড়েছেন শেখ কামাল কাপে খেলতে। ঢাকা আবাহনী নাম প্রত্যাহার করে নেয়ায় সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন খেলছেন না টুর্নামেন্টে। বাকিরা সবাই আছেন দুই দল বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীতে। জামালের জাতীয় দল সতীর্থ আরিফুল ইসলাম চট্টগ্রামের হয়েই খেলছেন। ইয়াসিন খান, বিপলু আহমেদদের মতো জাতীয় দলের আট ফুটবলার খেলছেন বসুন্ধরার হয়ে। তাদেরই আবার খুব দ্রুত নেমে পড়তে হবে ওমান ম্যাচের অনুশীলনে।

এভাবে ক্রমান্বয়ে খেলার মধ্যে থাকতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন না তো ফুটবলাররা? জামালের মতে, খেলার মধ্যে থাকায় ওমান ম্যাচের জন্য পূর্ণ প্রস্তুতই থাকবেন সতীর্থরা।

Reneta

‘ওমান ম্যাচের জন্য এটা একটা ভালো প্রস্তুতি হতে যাচ্ছে। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়রাই বসুন্ধরা ও চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলছে। এটা জাতীয় দলের জন্যই ভালো। যদি খেলোয়াড়রা নিয়মিত খেলার মধ্যে না থাকে, অনুশীলনের মধ্যে না থাকে, তাহলে খেলার মতো ফিটনেস তাদের থাকবে না। আমার মতে ওমান ম্যাচের জন্য এটা একটা ভালো প্রস্তুতি।’

২০১৩ সালে তৎকালীন কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে ডেনমার্ক থেকে উড়ে এসে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন জামাল। প্রবাসী হয়েও বাংলাদেশের ফুটবলের ট্রেডমার্ক হয়ে ওঠা কতটা সহজ ছিল লাল-সবুজদের অধিনায়কের জন্য?

‘আমি যখন বাংলাদেশে আসি তখন অনেক কষ্ট লেগেছে। পরিবেশ পাল্টে গেছে, খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে। আবহাওয়া পরিবর্তন হয়েছে। সবমিলিয়ে একবছর লেগেছে খাপ খাইয়ে নিতে। বাংলাদেশে শুরুটা খুব কঠিন ছিল। তারপর আস্তে আস্তে মানিয়ে নিতে চেষ্টা করেছি। এখন আর কোনো সমস্যা হয় না।’

সমস্যা যে হয় না সেটা মাঠেই প্রমাণ করেছেন জামাল। হয়ে উঠেছেন বাংলাদেশ ফুটবলের সত্যিকারের দলনেতা। দেশের পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারটির নাম এখন জামাল। ২৯ বছর বয়সী মিডফিল্ডার যেখানেই যাচ্ছেন, সেলফির জন্য ঘিরে ধরছে ফুটবলপ্রেমীরা। তাকে মোটামুটি সবারই জানা বলেই হয়ত খ্যাতি পৌঁছে গেছে চূড়ায়।

জামালের মতো হতে কী করতে হবে বাকি সতীর্থদের? যেখানে যেকোনো ক্রিকেটারই কোথাও গেলে ধুম পড়ে যায় চারিদিকে, ‘আমাদের ভালো খেলতে হবে। ভালো ফল ধরে রাখতে হবে। তাহলে সমর্থকরা আমাদের আরও সমর্থন দেয়া শুরু করবে। খেলা দেখায় আগ্রহ পাবে।’

‘বড় ম্যাচগুলো জিততে হবে। টুর্নামেন্ট জয়ের অভ্যাস গড়তে হবে। তাহলেই না জনপ্রিয়তা পাওয়া যাবে। সাকিব-তামিমরা এভাবেই সবার মনে জায়গা করে নিয়েছে। ওরা জিতেছে, ভালো খেলেছে। তারপর না ওদের মানুষজন চিনতে শিখেছে। এভাবেই ওরা এখন মহাতারকা।’ বলে চলেন জামাল। যাতে মিশে থাকে বাংলাদেশের ফুটবলকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়ার প্রত্যয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাল ভূঁইয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুক্রবার আংশিক মেঘলা থাকতে পারে আকাশ

এপ্রিল ১৭, ২০২৬

শিশু যৌন শোষণে আন্তর্জাতিক চক্র

এপ্রিল ১৭, ২০২৬

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT