চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ভুগছে নিউজিল্যান্ডে, রোহিত ব্যস্ত এল ক্ল্যাসিকোতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত। একাদশে রোহিত শর্মার মতো ভরসার অভাবটা ভীষণ টের পাচ্ছে বিরাট কোহলির দল। সতীর্থরা যখন বিপদে, রোহিত তখন কোথায়? টুইটারে প্রশ্নের জবাব দিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। এল ক্ল্যাসিকো দেখতে তিনি এখন পুরো পরিবার সমেত স্পেনের রাজধানী মাদ্রিদে।

দলে না থাকার ব্যাপারে অবশ্য কিছু করারও ছিল না রোহিতের। কাফ মাসলের চোটে অনেক আগেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরতে হয়েছে তাকে। পুনর্বাসনের সময়টায় এমনিতেই বেকার বসে থাকতে হতো। সেটা না করে ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা লড়াই দেখতে গেছেন স্ত্রী রিতিকা সাজদেহ ও কন্যা সামিরাকে নিয়ে।

৩২ বছর বয়সী এ ক্রিকেটার মাদ্রিদে পৌঁছে শনিবার টুইট করেছেন, ‘মাদ্রিদে এসে দারুণ লাগছে। আগামীকালের ম্যাচটা দেখতে মুখিয়ে আছি।’

জবাবে রোহিতকে ‘হিটম্যান’ আখ্যা দিয়ে লা লিগার পেজ থেকে পাল্টা টুইটে বলা হয়েছে, ‘উপভোগ করুন হিটম্যান।’

বার্সার থেকে দুই পয়েন্টে পিছিয়ে রোববার রাতে নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে নামবে রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জয়-পরাজয়ে নির্ধারিত হতে পারে এ মৌসুমে লা লিগার শিরোপা ভাগ্য!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকো ২০১৯-২০রোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT