চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর সাইকেল র‍্যালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২১
জনপদ, যশোর
A A
বাংলাদেশ-ভারত সেনাবাহিনী সাইকেল র‍্যালি, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাইকেল র‍্যালির উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সোয়া ১১টায় যশোর সেনানিবাসের ওসমানি স্টেডিয়ামে ফ্লাগ অফ অনুষ্ঠানের মাধ্যমে র‍্যালির উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের উর্ধ্বতন কমর্র্কতারা উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, ভারতের সাথে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে। এ ধরণের কার্যক্রম সে সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।

চতুর্থারের মত আয়োজিত এ র‍্যালিতে বাংলাদেশের ২০ সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মেজর মাহমুদ ও ভারতীয় ২০ সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মোহিত সিং। টিমটি ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পরিদর্শন করবে। এসময় তারা মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত জায়গাগুলো পরিদর্শন করবেন। সেইসাথে মুক্তিযোদ্ধা ও স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলবেন।

র‍্যালিটি আগামী ১৯ নভেম্বর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। এরপর কৃষ্ণনগর, রানাঘাট, কল্যানী হয়ে কলকাতায় গিয়ে ফ্লাগ ইন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

ভারতীয় প্রতিনিধি দলটি রোববার দুপুর ১২ টার দিকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ২০১৭ সালে মার্চে প্রথম সাইকেল যাত্রার মাধ্যমে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে এ র‍্যালি শুরু হয়।

ট্যাগ: সাইকেল র‌্যালি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউ ইয়র্কে চলছে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর ১৬তম আসর

পরবর্তী

জন্মসাথী: চোখ জুড়ে নিরন্তর শূন্যতা

পরবর্তী
বৃদ্ধা নারীর মুখের ছবি, চোখে নিরন্তর শূন্যতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মসাথী: চোখ জুড়ে নিরন্তর শূন্যতা

প্রেমিক ও প্রেমিকা হাসিমুখে একসঙ্গে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ বছরের প্রেম, অতঃপর বিয়ের পিঁড়িতে রাজকুমার-পত্রলেখা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT