চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান সংকটের সর্বত্র ইসরাইলের হাতের ছাপ: রবার্ট ফ্লিস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-জঙ্গি

যখন প্রথম খবরটা শুনলাম, মনে হয়েছিলো গাজা বা সিরিয়ায় ইসরাইলী বিমান হামলা। সন্ত্রাসী ক্যাম্পে বিমান হামলা এমন শব্দই প্রথম শুনেছিলাম। পরে জানতে পারলাম একজন কমান্ড এবং কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে, অনেক সন্ত্রাসী নিহত হয়েছে। এক ইসলামিক জিহাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

পরে গিয়ে বালানকোট শব্দটা শুনি। তখন বুঝলাম সেটা না গাজা আর না সিরিয়া, এমনকি লেবাননেও নয় বরং পাকিস্তানে। বিষ্ময়কর, কিভাবে কেউ ইসরাইল ও ভারতকে মিলিয়ে ফেলতে পারে।!

তবে ভাবনাটা ধূসর হয়নি।  দুই হাজার পাঁচশ মাইল দূরের তেল আবিবে ইসরাইলী প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নিউ দিল্লির ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এক করে ফেলার নিশ্চয়ই কারণ আছে।

বিগত কয়েক মাস ধরেই ভারতের জাতীয়তাবাদী বিজেপি সরকারের সঙ্গে অব্যক্ত কিন্তু রাজনৈতিভাবে ভয়াবহ ইসলামবিরোধী জোট গড়ে তুলছে ইসরাইল। ভারতই এখন ইসরাইলের অস্ত্র ব্যবসার সবচেয়ে বড় বাজার।

সেটা শুধু অনুমান নয়, ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বলছে পাকিস্তানের অভ্যন্তরে জয়েশ-ই-মোহাম্মদের সন্ত্রাসীদের ধ্বংস করতে ইসরাইলের তৈরি রাফায়েল স্পাইস ২০০০ ‘স্মার্ট বোমা’ ব্যবহার করেছে ভারতীয় বিমানসেনারা।

যেমন অনেক ইসরাইলীরা কোনো একটি লক্ষ্যবস্তুকে ধ্বংস করার পরে উল্লাস প্রকাশ করে, তেমন পাকিস্তানের ভেতরে ভারতের অভিযানও সেনা সাফল্যের কল্পনার থেকেও বেশি জায়গা দখল করেছে।৩০০-৪০০ সন্ত্রাসী ধ্বংস করার ওই আক্রমণে ইসরাইলের তৈরি করা এবং তাদের সরবরাহ করা জিপিএস নির্ভর বোমা ব্যবহার করা হয়।

Reneta

২০১৭ সালে ভারত ইসরাইলের সবচেয়ে বড় ক্রেতা ছিলো। তারা ৫৩০ ইউরো প্রদান করে ইসরাইলী আকাশ প্রতিরক্ষা, রাডার সিস্টেম, গোলাবারুদ, আকাশ থেকে মাটিতে আক্রমণকারী মিসাইল কেনার জন্য। যেগুলোর বেশিরভাগই ফিলিস্তিন ও সিরিয়ার ইসরাইলের সেনা আক্রমণের সময়ে পরীক্ষা করা হয়েছে।

ইসরাইল ক্রমাগত মিয়ানমারের সেনা স্বৈরশাসকদের কাছে তাদের ট্যাঙ্ক, অস্ত্র ও নৌকা বিক্রি বিষয়ে ব্যাখ্যা দিয়ে চলেছে। যেখানে পশ্চিমা বিশ্ব মিয়ানমার সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্ষুদ্র ও মুসলিম নৃগোষ্ঠী রোহিঙ্গাদের ধ্বংস করার অভিপ্রায় রাখার জন্য। কিন্তু ভারতের সঙ্গে ইসরাইলের অস্ত্র ব্যবসা বৈধ, সৎ এবং দুই দিক থেকেই প্রচারিত।

ইসরাইল তাদের বিশেষ কমান্ডোদের দিয়ে যৌথ এক্সারসাইজের ভিডিও করেছে, পরে সেগুলো ভারতে পাঠানো হয়েছে যেন নেগাভ মরুভূমিতে তারা নিজেরা সেগুলোর ব্যবহার শিখতে পারে। সেখানেও সেই সব বিশেষজ্ঞরা ছিলো যারা গাজায় এবং অন্যান্য জায়গায় অস্ত্র পরিচালনা শিখেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক সফরের পরে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ২০০৮ সালে মুম্বাইতে সন্ত্রাসী আক্রমণের ঘটনা স্মরণ করেন যেখানে ১৭০ সেনা মারা গেছিলো। তিনি মোদিকে বলেন, সন্ত্রাসী আক্রমণের ব্যথা ভারতীয় ও ইসরাইলীরা ভালোমতোই জানে। আর বিজেপি বলেছিলো, মুম্বাইতে ভয়াবহ বর্বরতা আমরা স্মরণ করতে পারি। আমরা দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়িয়েছি, আর এমন ঘটতে দিবো না।

তবে ভারতের বেশ কিছু মতবিশ্লেষক সতর্কবার্তা দিয়েছেন ডানপন্থী জিওনিজম এবং মোদীর অধীনে ডানপন্থী জাতীয়তাবাদ কখনোই এই দুই দেশের সম্পর্কের ভিত্তি হতে পারে না।

ভারতের আরেক মতবিশ্লেষক শাইরি মালহোত্রার মতে, ভারত-ইসরাইল সম্পর্ক রাষ্ট্রীয় হতে পারে, আদর্শগত নয়।

তবে জিওনিজম জাতীয়তাবাদ হিন্দু জাতীয়তাবাদের সঙ্গে কিভাবে মিশবে যখন ইসরাইল ভারতে অনেক অনেক অস্ত্র সরবরাহ করছে, সেটাই অনেকের চিন্তা। সম্প্রতি যার কিছুটা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের ধ্বংস করতে ব্যবহার করেছে ভারত। ১৯৯২ সাল থেকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে ভারত।

লেখক: ইন্ডিপেন্ডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ৬, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT