চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান মহারণ: কী বলছেন বিশেষজ্ঞরা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। কারণ ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ও আকর্ষণীয় লড়াইয়ে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি হতে যাচ্ছে দেশ দুটি। ম্যাচ বুধবার বিকেলে, বাংলাদেশ সময় ৫.৩০এ।

চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান বিজয়ী পাকিস্তান এবং রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত তাদের প্রতিদ্বন্দ্বীকে হারাতে উদগ্রীব। কারণ উভয় দলই এই ম্যাচকে পাখির চোখ করেছে।

মহারণের আগে মঙ্গলবার ক্রিকেট বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল দুই দেশের দুই টেলিভিশন চ্যানেল, পাকিস্তানের জিও নিউজ ও ভারতের আজ তাক। তাতে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন পাকিস্তানের রমিজ রাজা, সিকান্দার বখত এবং আকিব জাবেদ। আর ভারতের দিকে ছিলেন সৌরভ গাঙ্গুলি ও চেতন শর্মা।

অনুষ্ঠানে সৌরভ বলেছেন, পুরো টুর্নামেন্টেই বিরাট কোহলির অভাব অনুভব করবে ভারত। ভারতীয় সাবেক অধিনায়কের কথায়, ‘আমাদের জন্য কোহলি খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে দলে শক্তি যোগায়। তার অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে। তবে এখনো দল জয়ের ক্ষমতা রাখে। রোহিত শর্মা, শেখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া ম্যাচ উইনার হতে পারেন। কোহলিকে ছাড়াও ভারত শক্তিশালী। দুদলই সমান শক্তিশালী।’

রমিজ রাজা বলেছেন, ‘হংকংয়ের বিপক্ষে পাকিস্তান দলের পারফরম্যান্স ভালো পারফরম্যান্সের মতো ছিল না এবং দলটির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল মনে হয়েছে।’

সাবেক অধিনায়কের মতে, ‘পেসাররা ভালো সুইং করাতে পারেনি। ভারত বা আফগানিস্তানের মতো ভালো স্পিন বিভাগও আমাদের নেই।’

Reneta

‘নতুন বলে যদি পাকিস্তান উইকেট তুলতে না পারে তাহলে ব্যাটিংয়ের সময় দল বেশ চাপে থাকবে।’ যোগ করেন রমিজ।

বোলিং লাইনআপে দুর্বলতা খুঁজে পেয়েছেন সাবেক পেসার আকিব জাভেদও। তার চোখে, শেষ ম্যাচে মোহাম্মদ আমিরের বলে দুর্বলতা দেখা গেছে। বলেন, ‘প্রথম আট ওভারে যদি তারা উইকেট নিতে না পারে, তাহলে সেটাই ম্যাচের বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে। কারণ আমাদের দলে মাত্র একজন স্পিনার রয়েছে।’

পাকিস্তানের মতো ভারতীয় দলে দুর্বলতা খুঁজে পাচ্ছেন চেতন শর্মাও। রোহিতের দলে মিডঅর্ডারে সমস্যা দেখছেন এই সাবেক ক্রিকেটার, ‘মিডলঅর্ডারে যারা খেলছেন তাদের কেউই লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। তাদের এখন খেলতে হচ্ছে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে। এটা অবশ্যই চ্যালেঞ্জের। আপনি যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন, তখন চাপ থাকবেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮ভারত-পাকিস্তান ম্যাচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT