সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাকিস্তানী সাবেক পেসার ওয়াসিম আকরামের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় ‘ওয়াসিম আকরাম আর ভারতে আসবেন কি?’ এ প্রশ্ন করা হলে, ওয়াসিম আকরাম জানান, ভারতে তার কাজ রয়েছে, তিনি রোজগার করেন ভারতে গিয়ে, না গেলে পাকিস্তানে বসে কি তিনি ফল বিক্রি করবেন?
ওয়াসিম আকরাম আরও জানান, পাকিস্তানে তিনি সময় নষ্ট করেন আর ভারত তাকে টাকা দেন।
উরিতে হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে উত্তেজনা চলছে। তারপর সার্জিক্যাল স্ট্রাইক এবং পাকিস্তানি শিল্পীদের ব্যান। এদিকে পাকিস্তান ও ভারতের সকল টিভি চ্যানেল দেশটিতে নিষিদ্ধ করেছে। সব কিছু নিয়ে আবারো প্রশ্নের মুখে ভারত-পাকিস্তান সম্পর্ক।
২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে ক্রিকেট নিষিদ্ধ। পাকিস্তান এখন আরব আমিরাত ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে সব ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে।
অপরদিকে ২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বাই হামলার পর আইপিএলেও নিষিদ্ধ করা হয় পাকিস্তানীদের।
এরপরে ওয়াসিম আকরাম ভারতের আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে যোগদান করে।বর্তমানে তিনি আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের বোলিং উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছেন।
ভিডিওটি দেখতে নীচে ক্লিক করুন:








