চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ পূর্বাহ্ন ২১, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

দুই পক্ষে অনড় অবস্থানের কারণে ভেস্তে যাওয়া ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে শোনা যাচ্ছে। তবে ভারত বা সংযুক্তর আরব আমিরাতে নয়, এই সিরিজ হতে পারে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে পশ্চিমবঙ্গের ইংরেজি দৈনিক ‘কলকাতা টেলিগ্রাফ’।

২০১৩ সালের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ক্রিকেটের এই দুই পরাশক্তি। ২০০৮ সালে মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ স্থগিত করেছিলো ভারত।

বিশ্বস্ত সূত্রের ওই বরাত দিয়ে ‘টেলিগ্রাফ’ জানায়, প্রতিবেশি দুই দেশের যেকোনো একটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে জোর চেষ্টা চালাচ্ছে বিসিসিআই।

বিসিসিআই প্রেসিডেন্ট ও আইসিসি’র বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের মধ্যে এই বিষয়ে আজ অথবা কাল আইসিসির সদরদফতর দুবাইতে একটি মিটিং হতে পারে বলেও জানিয়েছে পত্রিকাটি। দুই দেশের শীর্ষ ক্রিকেট প্রশাসকই এখন দুবাইতে আছেন।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশের মাটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি পাকিস্তান। এর পর থেকে ‘হোম গাউন্ড’ সংযুক্ত আরব আমিরাতে খেলছে তারা। এই আরব আমিরাতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতকে প্রস্তাব দেয় পাকিস্তান।

কিন্তু নিরাপত্তার কথা বলে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ভারত। একই কারণ দেখিয়ে ভারতের সিরিজ খেলতে অস্বীকার করে পাকিস্তান। দুই দেশের অনড় অবস্থানের কারণে ভেস্তে যায় দুই ক্রিকেট পরাশক্তির সিরিজ।

Reneta

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে কোনো ব্যস্ততা নেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেটে। সেই সুযোগটাই নিতে চায় ভারত-পাকিস্তান।

দুই দেশের মধ্যে শ্রীলঙ্কার কথাই বেশি জোর দিয়ে বলেছে টেলিগ্রাফ। কারণ হিসেবে পত্রিকাটি বলেছে, বাংলাদেশে বিপিএল চলবে। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। এছাড়া নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর স্থগিতের প্রসঙ্গও টানা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT