চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ন ২৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

দেশে দেশে সহিংসতার মাত্রা, অভ্যন্তরীণ ও বহির্মুখী সহিংসতা ও সামরিক শাসনের মতো বিষয়গুলো বিবেচনা করে চলতি সপ্তাহে বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর সূচক প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস এর গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই)। জিপিআই সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে শান্তিপূর্ণ দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সারা বিশ্বের ১৬২টি দেশের মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে ৮৪তম স্থানে উঠে এসে এ অবস্থার জানান দিয়েছে বাংলাদেশ। সূচকে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে শান্তিপূর্ণ দেশের তালিকায় ভুটান ও নেপালের পরে রয়েছে বাংলাদেশ যার অবস্থান তৃতীয়। এরপরে রয়েছে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে সূচকের শীর্ষে রয়েছে আইসল্যান্ড। প্রথম ১০টি দেশের মধ্যে ছয়টি দেশ ইউরোপের। এর মধ্যে দ্বিতীয় অবস্থানে ডেনমার্ক ও তৃতীয় অবস্থানে অস্ট্রিয়া।

প্রতিবেদনটিতে আরোও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে অবস্থান ধরে রেখেছে ইউরোপ। কারণ এখানে অভ্যন্তরীণ ও বৈদেশিক সহিংসতা কম। তবে ইউক্রেন সংকটের কারণে শান্তিসূচকে রাশিয়া ও ইউরেশিয়া পিছিয়েছে।

অন্যদিকে শান্তিপূর্ণ দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪তম। সামরিকীকরণ, নরহত্যা ও সহিংসতার ঝুঁকির কারণেই যুক্তরাষ্ট্রের অবস্থান পেছনের দিকে।

প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে সহিংসতা কিছুটা বাড়ায় দক্ষিণ এশিয়া শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে ওপরে উঠেছে। যদিও এই অঞ্চলের দেশগুলো এককভাবে খুব বেশি এগোতে পারেনি, তবে ভুটান, নেপাল ও বাংলাদেশের ইতিবাচক অর্জন হয়েছে।

Reneta

সূচকে সহিংসতা নিয়ন্ত্রণের খরচের হিসেবে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৫৭তম অবস্থানে। অভ্যন্তরীণ ও বৈদেশিক সহিংসতার সূচকে বাংলাদেশের স্কোর ৪ এর মধ্যে ১ দশমিক ৫৭। স্কোর যত কম হয়, অবস্থান তত ভালো। পাকিস্তানের স্কোর ৩ দশমিক ৩৮।

সামাজিক নিরাপত্তার ডোমেইনে বাংলাদেশের স্কোর পাঁচের মধ্যে ২ দশমিক ৬৩। সামরিকীকরণ ডোমেইনে বাংলাদেশের স্কোর ১ দশমিক ২৩।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশশান্তিপূর্ণ দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধে পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছেন মার্কিন জনপ্রতিনিধিরা

এপ্রিল ৮, ২০২৬

এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের ‘বিজয়’: হোয়াইট হাউস

এপ্রিল ৮, ২০২৬

ইরান যুদ্ধের উত্তাপে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার

এপ্রিল ৮, ২০২৬

জ্বালানি নির্ভরতা ছাড়াই ২শ’ টাকায় সেচ সুবিধা পাচ্ছে জিকে সেচ প্রকল্পের আওতাভুক্ত কৃষক

এপ্রিল ৮, ২০২৬

‘মামলায় ১২ হাজার কোটি লেনদেন’ দাবিতে ফেসবুকে পোস্টদাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT