চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার হুমকি আইসিসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২৭, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

পুরনো বিরোধ যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। দুইমাস ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ‘নোংরা’ ই-মেইল যুদ্ধের পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ঘোষণা দিয়েছে, ভারতীয় সরকারের থেকে কর রেয়াত না করতে পারলে ২০২১ বিশ্বকাপ সরিয়ে নেয়া হবে!

বিসিসিআইয়ের সঙ্গে আইসিসির এ দ্বন্দ্ব বেশ পুরনোই। ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারতের থেকে ২৩ মিলিয়ন ডলার ট্যাক্স পাওয়ার কথা ছিল সংস্থাটির। কিন্তু সরকারের কাছ থেকে কর মওকুফ করানো যায়নি, এই যুক্তিতে সেই পাওনা পরিশোধ করেনি বিসিসিআই।

সেই ঘটনার জের ধরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আইসিসি বিসিসিআইকে হুঁশিয়ারিতে জানিয়ে দেয়, যদি সরকারের থেকে কর মওকুফ করতে ব্যর্থ হয় ভারতীয় বোর্ড তবে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সরিয়ে নেয়া ছাড়া কোনো বিকল্প খোলা থাকবে না!

২০১৬ সালের বিশ্বকাপ থেকে ২০-৩০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে দাবি করে আইসিসির ভবিষ্যৎবাণী, একই ঘটনার পুনরাবৃত্তি হলে ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন করে ১০০ মিলিয়ন ডলার ক্ষতি গুণতে হতে পারে তাদের।

প্রায় দুমাস ধরে ই-মেইল চালাচালির পর বিসিসিআইকে কর মওকুফের ব্যাপারে ‘শর্তহীন নিশ্চয়তা’ চেয়ে সমস্যা সমাধানের জন্য ১৮মে পর্যন্ত সময় বেধে দেয় আইসিসি। ২৯ এপ্রিল এবিষয়ে এক মেইলে আইসিসির উপদেষ্টা জোনাথন হল লিখেছেন, ‘আমরা বিসিসিআইয়ের সঙ্গে ২০.১ ধারায় আয়োজক চুক্তি করতে চাচ্ছি। কিন্তু আইসিসির ব্যবসায়িক কমিটি (আইবিসি) সেটি ভাঙতে চাইছে। কারণ, বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা মতে ১৮মের আগে পূর্বের বকেয়া ট্যাক্স সমাধান হওয়ার কথা ছিল। সেটি এখনও সমাধান হয়নি।’

জবাবে করোনাভাইরাসের কারণে ৩০ জুন পর্যন্ত সময় বর্ধিত করার আবেদন করে বিসিসিআই। যে আবেদন আগেই নাকচ করে জোনাথন হল মনে করিয়ে দিয়েছেন, সমস্যা সমাধানে ১৮ মাস পর্যন্ত সময় পেয়েছিল বিসিসিআই। এরমধ্যে সমাধান করতে না পারায় আর কোনো সময় দেয়া হবে না তাদের।

Reneta

২০১৮ সালের ফেব্রুয়ারির হুঁশিয়ারির পর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল বিসিসিআই। সেই সময়ে সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার পর সময় ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলেও ২৪ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়ে যায়, যা চলবে অন্তত ৩১মে পর্যন্ত।

‘বিসিসিআইয়ের পক্ষ থেকে সব চেষ্টাই করা হয়েছে, কিন্তু বর্তমান অবস্থায় পরিস্থিতি বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে। তাই বিসিসিআইয়ের পক্ষ থেকে আইবিসিকে জানানো হয়েছে, অন্তত ৩০ জুন অথবা লকডাউন উঠে যাওয়ার পর ৩০ দিন পর্যন্ত যেন সময় বর্ধিত করা হয়।’ ভারতীয় বোর্ডের এখনকার চাওয়া এমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিশ্বকাপ-২০২১বিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT