ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালান (৫০ লাখ ডোজ) সোমবার সকাল ১১ টা ১৭ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে সরাসরি বেক্সিমকোর টঙ্গী কোল্ডস্টোরেজ ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে।
চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজের প্রথম চালান এটি। প্রতিবারে ৫০ লাখ করে ৬ দফায় ঢাকায় আসবে এ ভ্যাকসিন।
করোনার এই ভ্যাকসিন সারাদেশে বিতরণের আগে সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে।







