চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়ন করা হবে: অমিত শাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতে বসবাসরত অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে আন্তর্জাতিক আইন মেনে খুব দ্রুতই তাদের দেশ থেকে বিতাড়ন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার রাজ্যসভায় এ কথা জানান তিনি।

আসামের মতো অন্যান্য রাজ্যেও জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) তৈরি করা হবে কিনা? সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি খানের এই প্রশ্নের উত্তর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘দেশের যে কোনো প্রান্তে থাকা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা হবে। সুপ্রিম কোর্টের নজরদারিতে আসামের এনআরসি আপডেট করা হচ্ছে এবং ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।’

তিনি বলেন, ‘আসামের অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ করা ছিল বিজেপির নির্বাচনী ইস্তেহার এবং সেখানকার বাসিন্দারা এনআরসি নিয়ে একমত। এর ওপর ভিত্তি করেই বিজেপি ক্ষমতায় ফিরেছে। তাই দেশের প্রত্যেকটি ইঞ্চিতে বসবাসকারী অভিবাসীদের চিহ্নিত করে সরকার আন্তর্জাতিক আইন মেনে তাদের বিতাড়িত করা হবে।’

অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, এনআরসি সংশোধনের দাবিতে ২৫ লক্ষ স্বাক্ষরসহ আবেদনপত্র জমা পড়েছে কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রপতির কাছে। অনেক ক্ষেত্রেই প্রকৃত নাগরিকের নাম বাদ গেছে এবং কিছু ক্ষেত্রে ভুয়া নাম নথিভুক্ত হয়েছে। সেই কারণেই, সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টকে সরকার অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, ‘দেরি হতে পারে, তবে কোনও ত্রুটি ছাড়াই সঠিকভাবে এনআরসি কার্যকরা হবে। কোনও প্রকৃত নাগরিক যাতে এনআরসির বাইরে না থাকেন, তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য।

Reneta

ভারতে বসবাসরত মুসলিম রোহিঙ্গারে সংখ্যা কত জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ঠিক রোহিঙ্গা মুসলিমের সংখ্যা কত সে বিষয়ে আমাদের কাছে সঠিক তথ্য নেই। রোহিঙ্গারা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যেই বাংলাদেশে ফেরত গেছেন। আমরা খুব দ্রুতই এ তথ্য পেয়ে যাবো।

২০১৫ সালে এনআরসি নবায়নের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আসামে বহু বাঙালি হিন্দু ও মুসলিম জনগোষ্ঠী নাগরিকত্ব হারানো এবং ‘অবৈধ অভিবাসী’ হিসেবে আটক হওয়ার ভয়ে আত্মহত্যা করেন।

২০১৮ সালের ৩০ জুলাই প্রকাশিত আসামের খসড়া নাগরিকত্ব তালিকা থেকে ৪০ লাখের বেশি অধিবাসীর নাম বাদ দেয়া হয়েছিল। গত ২৬ জুন আগের বছরের খসড়া তালিকা থেকে যাচাই বাছাই করে আসামের আরও এক লাখ অধিবাসীকে বাদ দেয়া হয়। রাজ্যটিতে মোট ৩ কোটি ২৯ লাখ মানুষ বৈধ নাগরিকত্বের জন্য আবেদন করলেও প্রকাশিত তালিকায় নাম আসে ২ কোটি ৯০ লাখ মানুষের।

এদের সবাই-ই বাঙালি বলে জানিয়েছে ভারত সরকার। এদের মধ্যে হিন্দু-মুসলিম দুই ধর্মের মানুষই আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅমিত শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT