চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ছেড়ে সপরিবারে আমেরিকায় আমির খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

আগেই খবর হয়েছিলো সপরিবারে ভারত ছাড়ছেন আমির খান। সেই খবর এবারে সত্যি হলো। গত শনিবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে নয়াদিল্লি বিমান বন্দরে আসেন তিনি। গোপনীয়তা বজায় রেখে রাতেই আমেরিকায় উড়াল দেন মিস্টার পার্ফেক্টসনিস্ট।

তবে আমির খানের এই বিদেশ যাত্রার কারণ সম্পর্কেও বলা হয়েছে ব্যাথা সারাতে চিকিৎসার সপরিবারে বিদেশ গেছেন। বেশ কিছুদিন আগে তার নতুন সিনেমা দাঙ্গাল-এর শুটিং করার সময় কাঁধে ব্যাথা পান। এর আগে হঠাৎ করেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে লুধিয়ানা থেকে মুম্বাইয়ে ফিরে আসেন আমির খান।

পাঞ্জাবের লুধিয়ানায় দাঙ্গাল সিনেমার শুটিং করছিলেন আমির খান। পাঞ্জাবের একজন শিবসেনা নেতা ঘোষণা দেন, ‘আমিরকে যদি কেউ চড় মারতে পারে তাহলে এক লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।’ এরপর লুধিয়ানায় আমির যেখানে অবস্থান করছিলেন সেই হোটেলের সামনে আন্দোলনরত অনেক মানুষকে দেখা যায়। তারা আমিরের পোস্টার পুড়িয়ে তার বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন। পরিস্থিতি বুঝে সেখান থেকে মুম্বাইয়ে ফিরে আসেন আমির খান।

সম্প্রতি রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির। সেখানে তিনি বলেন, ‘গত ৭-৮ মাস ধরে ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা চলছে। সমাজের মানুষের মধ্যে ‘নিরাপত্তাহীনতা’ এবং ‘ভয়’ কাজ করছে।’

এ ছাড়া ধর্মীয় অসহিষ্ণুতার কারণে আমির ভারত ছাড়ারও চিন্তা করেছিলেন বলে জানান। তিনি বলেন, ‘কিরণ এবং আমি প্রথম থেকেই ভারতে বসবাস করছি। কিন্তু এই প্রথম সে আমাকে দেশ ছাড়ার কথা বলেছে। বাড়িতে এই বিষয়টি নিয়ে আমি যখন কিরণের সঙ্গে কথা বলি সে আমাকে বলছিলো, তাহলে কী আমাদের এখন দেশ ছেড়ে চলে যাওয়া উচিত?’

এরপর থেকেই আমির তোপের মুখে পড়েন রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠনের। এমনকি বলিউডের অনেক অভিনয় শিল্পীও দ্বিমত পোষণ করেছেন আমিরের সঙ্গে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT