ভারতের উড়িষ্যা প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সুন্দরগর জেলার সুরাপল্লী গ্রামে শনিবার একটি ট্রাক উল্টে ৮ জন কাবাডি খেলোয়াড় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েক ব্যক্তি।
পুলিশ জানায়, সন্ধ্যাপুর গ্রামের লুহীনপাড়া ব্লকের ওই ব্যক্তিরা কাবাডির একটি টুর্নামেন্টে খেলতে দুধিগাঁও গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে লুহীনপারা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। পরে আরো ৫ জন মারা যায়।
এই ঘটনায় উড়িষ্যার মূখ্যমন্ত্রী নবীন পাটনায়েক গভীর শোক প্রকাশ করে নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়ছেন।







