চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ৪১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ পূর্বাহ্ন ২৫, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের বিহার, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে ভূমিকম্পে ৪১ জন মারা গেছে বলে দেশটির টেলিভিশন চ্যালেন এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে। উৎপত্তিস্থল নেপালের লামজুমে ৭.৯ মাত্রার এই তীব্র ভূমিকম্পে ভারতের উত্তরাংশসহ রাজধানী দিল্লীতেও কম্পন অনুভূত হয়।

নিহতদের মধ্যে বিহারে ২৮ জন, উত্তর প্রদেশে ১০ জন এবং পশ্চিমবঙ্গে ৩ জন।  

শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে হওয়া এই ভূমিকম্পের উৎপত্তি নেপালের পোখরাও শহরের ৮০ কিলোমিটার দূরে লামজুমে। ৩০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প ভূপৃষ্ঠের ৩১ কিলোমিটার নিচ থেকে উৎপত্তি হয়েছিলো বলে জানা গেছে।

ভারতের উত্তর প্রদেশ, দিল্লী, পশ্চিমবঙ্গ, কলকাতাসহ ভারতের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির মন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের সাথে পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করেছেন।

পশ্চিমবঙ্গের মালদায় ভূমিকম্পে একটি স্কুলভবন ক্ষতিগ্রস্থ হলে ৪০
জন শিশু শিক্ষার্থী আহত হয়েছে। সকালে স্কুলটির একটি সিড়ি ধসে পড়লে ছেলে ও
মেয়ে শিশুরা আহত হয়।

মোদীর এক  টুইটার বার্তায় জানান, “আমরা আরো বেশি তথ্য সংগ্রহ এবং আক্রান্তদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের দেশে এবং নেপালে এই কার্যক্রম চালাচ্ছি।”

Reneta

নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানান। সুশীল কৈরালা রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকায় দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

ভূমিকম্পের বিষয়ে সতর্ক করতে ভুটানে অবস্থিত ভারতীয় দূতাবাসেও কথা বলেছেন তিনি।

ভারতের দিল্লী, কলকাতা, রাচিঁ, গোহাটা, পাটনা, জয়পুর , ভুপালে, চান্দিগড়, নাগপুর, ভূবনেশ্বর, রাজেস্থান ও পশ্চিমবঙ্গসহ বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব এলাকার অধিবাসীদের অনেকেই ভয়ে রাস্তায় নেমে আসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বিহারভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT