৩১ জুলাইয়ের মধ্যে ভারতের বোর্ডগুলিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন সুপ্রীম কোর্ট।
বৃহস্পতিবার দেওয়া নির্দেশে আদালত আরও বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সেই বিষয়টি চূড়ান্ত করে ফেলতে হবে।
করোনা সংক্রমণের কারণে পরীক্ষা বাতিল হওয়ায় আগের পরীক্ষার ফলাফল ও স্কুলের নিজস্ব পরীক্ষার উপর নির্ভর করেই দ্বাদশ শ্রেণির ফল নির্ধারিত হবে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কীভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে, তা আগামী ১০ দিনের মধ্যে স্পষ্ট করারই নির্দেশ দিয়েছেন সুপ্রীম কোর্ট।
যদিও আদালত বলেছেন, বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা বোর্ডের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি ঠিক করা সম্ভব নয়।
ভারতের বিভিন্ন রাজ্যের বোর্ডগুলির দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের জন্য স্পষ্ট নির্দেশ চেয়ে সুপ্রীম কোর্টে আবেদন করেছিলেন এক আইনজীবী। তার মধ্যেই একাধিক রাজ্য দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে দেয়।







