চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রেল থামাও’ কর্মসূচি ঘোষণা দিল ভারতের বিক্ষোভরত কৃষকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকরা পাঞ্জাব, হরিয়ানা উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটকের পাশে ‘রেল থামাও’ আন্দোলন কর্মসূচি পালন করছে।

দুপুরে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সেটা শান্তিপূর্ণভাবে হবে বলেই জানিয়েছেন কৃষকরা।

পূর্ব সতর্কতার অংশ হিসেবে বেশ কিছু জায়গায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতে সরকারি রেলওয়ে পুলিশ ও রাজ্য পুলিশ দিয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

গত নভেম্বর থেকে দিল্লির পাশে গাজিয়াবাদে রাস্তা বন্ধ করে কৃষকরা আন্দোলন করে যাচ্ছে।  সেই এলাকাজুড়েও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

হরিয়ানায় সোনিপাত, আম্বালা এবং জিন্দ এলাকা পুরোপুরি বন্ধ।  নারীসহ অনেক অনেক বিক্ষোভকারী আম্বালা, কুরুক্ষেত্র, পানিপাত, পঞ্চকুলা ও ফাতেহাবাদ জেলায় রেললাইনের উপর অবস্থান নিয়েছে।

কৃষকনেতারা জানিয়েছে, পুলিশ আমাদের ‘রেল থামাও’ আন্দোলনের জন্য অনুমতি দেয়নি। পুলিশ জানিয়েছে, এই আন্দোলনের জন্য কোনো অনুমতি দেওয়া হবে না। আর আমরা কেন পুুলিশের অনুমতির অপেক্ষা করবো, দেশব্যাপী কৃষক ইউনিয়নতো এই কর্মসূচি ঘোষণা করেছে।

Reneta

গত সপ্তাহে কৃষক ইউনিয়নগুলির সমস্টি- সংযুক্ত কিষান মোর্চা নতুন কৃষি আইন বাতিলের দাবি পূরণের জন্য চাপ দিতে দেশব্যাপী রেল অবরোধ ঘোষণা করে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তর্কবিতর্ক এড়িয়ে বিতর্কিত কৃষি বিল পাস করিয়ে নেয় মোদি সরকার। তারপর গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়।

নতুন আইনে ভারতে কৃষিপণ্য বিক্রয়, মূল্য নির্ধারণ ও গুদামজাত করণের নিয়মে পরিবর্তন আসবে। যে নিয়ম ভারতের কৃষকদের গত কয়েক দশক ধরে মুক্ত বাজার থেকে রক্ষা করেছে।

কৃষকরা চাইলে যে কারও কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে। আগে যা কেবলমাত্র সরকার অনুমোদিত এজেন্টদের কাছেই বিক্রি করতে হতো।

কিন্তু নতুন কৃষি আইনের বিরোধিতায় সারা ভারতে অচলাবস্থা তৈরি হবে, তা আঁচ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। নতুন আইনে কৃষকদের স্বার্থে আঘাত আসবে আশঙ্কা থেকেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কৃষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক আন্দোলনকৃষি আইনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT