চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে রেকর্ড মৃত্যুতে বিপর্যয়ের মুখে দক্ষিণ এশিয়ার দেশগুলো: ইউনিসেফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২২, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দৈনিক রেকর্ড সংখ্যাক মৃত্যু হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। গত ১৮ মে ৪ হাজার ৫২৫ জনের মৃত্যু মহামারির ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ইউনিসেফ বলছে: শুধু ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও ভুটানেও মানুষ ভারতের ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে বিপর্যয়ের মুখে পড়তে পারে।

ইউনিসেফ (জাতিসংঘ শিশু তহবিল) এক বিবৃতিতে জানিয়েছে, গত মার্চের মাঝামাঝিতে ভারতে দিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। এরপর দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। যে কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে থাকে। দিল্লি, মহারাষ্ট্রসহ অনেক রাজ্যে অক্সিজেনের তীব্র সংকট দেখা দেয়। অক্সিজেন, আইসিইউ বেডের জন্য হাহাকারের মধ্যে মৃত্যু বেড়েছে আতঙ্কজনক হারে। দিল্লির অনেক শ্মশানে মৃতদেহ দাহ করার জায়গা পাওয়া যায়নি। পার্ক, পার্কিং লটে দাহ করা হয়েছে। অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে করোনায় মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না।

ইউনিসেফের দক্ষিণ এশিয়ার রিজিওনাল পরিচালক জর্জ লেরিয়াল বলেছেন, করোনা সংক্রমণের ব্যাপ্তি এত দ্রুত ছড়িয়ে পড়ছে, এর ফলে এশিয়ার দেশগুলো রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলার শঙ্কা রয়েছে. এরই মধ্যে অক্সিজেন, হাসপাতালের বেড এবং আইসিউয়ের সংকট প্রবল আকার ধারন করেছে এইসব দেশগুলোতে।

ইউনিসেফের এক পরিসংখ্যানে বলা হচ্ছে,মহামারির প্রথম ধাক্কায় শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় ২ লাখ ২৮ হাজার শিশু এবং ১ লাখ ১ হাজার নারীর মৃত্যু হয়েছে করোনায়।

কিন্তু যেভাবে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিকটবর্তী দেশ থেকে ছড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে এর সংখ্যা আরও বেড়ে যেতে পারে।

প্রতিবেশি দেশ নেপালে প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগী। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে ইউনিসেফ শঙ্কা প্রকাশ করেছে। ব্যতিক্রম অবস্থায় রয়েছে মালদ্বীপ এবং ভুটান। এই দেশগুলোতে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবাস বাংলা ফুটবল ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পরবর্তী

তাজিন আহমেদ চলে যাওয়ার তিন বছর

পরবর্তী

তাজিন আহমেদ চলে যাওয়ার তিন বছর

সাবেক পুলিশ কর্মকর্তার বাগানে লাশ আর লাশ

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT