ভারতের ছত্তিশগড় এলাকার রায়পুরের একটি বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে।
এনডিটিভি পুলিশের বরাতে জানিয়েছে, দুর্ঘটনায় ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ৯টা ১০ মিনিট নাগাদ রায়পুরের স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টে প্রশিক্ষণ হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এটি ভেঙে পড়েছে।
দ্য হিন্দুস্তান টাইমস বাংলার অনলাইন প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি ল্যান্ডিং করার সময়ে বিকট শব্দে ভেঙে পড়ে। পরে উদ্ধারকারী দল দুই পাইলটকে উদ্ধার করেন। তবে পরবর্তীতে তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় উড়োযানটির অনেকাংশই ভেঙে গিয়েছে।
এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।







