অর্থনীতি

ভারতে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশী অর্থনীতিবিদ

ভারতে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশী অর্থনীতিবিদ

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পদে প্রথম বাংলাদেশী হিসেবে নিয়োগ পেয়েছেন জুনায়েদ কামাল আহমেদ। তিনি বর্তমানে ভারতে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দিল্লীতে নিযুক্ত রয়েছেন। চলতি মাসের এক তারিখে তিনি এ দায়িত্ব বুঝে নিয়েছেন।

বাংলাদেশী জুনায়েদ কামাল আহমেদ বিশ্ব ব্যাংকের ভারতের কান্ট্রি ডিরেক্টর
হওয়ার আগে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন।

১৯৯১ সালে জুনায়েদ কামাল একজন তরুণ হিসেবে বিশ্ব ব্যাংকে যোগদান করেন এবং বিশ্ব ব্যাংকের হয়ে আফ্রিকা ও পূর্ব ইউরোপে অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন।

এর আগে তিনি বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে কাজ করেছেন। পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, ভারত ও দক্ষিণ এশিয়ার সহ বিভিন্ন অঞ্চলে ব্যাংকগুলোতে ব্যাংকিং ব্যবস্থাপনা কর্মশালার।

 যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত অর্থনীতিতে পিএইচডি এবং অর্থনীতিতে ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ করা জুনায়েদ কামাল আহমেদের ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে অগাধ পাণ্ডিত্য রয়েছে।

এছাড়াও তার আন্তর্জাতিক অংশীদারত্ব, ব্যবস্থাপনা ও সেবা বিতরণ, পানি ব্যবস্থাপনায় এবং অর্থনীতি নিয়েও শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে।

পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিয়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশ ও বিশ্বের অনেক গরীব দেশগুলোতে কাজ করেছেন। মাঠ পর্যায়ের কাজে জুনায়েদের দশ বছরের অভিজ্ঞতাও রয়েছে।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…