চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘বাহুবলী’র রেকর্ড ছাড়িয়ে যেতে পারে ‘অ্যাভেঞ্জার্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

বিশ্বব্যাপী চলছে মার্বেল স্টুডিওর সাড়া জাগানো অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ঝড়! বাংলাদেশেও সেই ঝড় কিছুটা আছড়ে পড়েছে। তার নমুনা দেখা গেছে গত দুদিন ধরে। তবে পাশের দেশ ভারতে অ্যাভেঞ্জার্সের দাপট দেখার মতো! অনেকে অ্যাভেঞ্জার্স নিয়ে মানুষের উন্মাদনা দেখে বলছেন, ভারতের ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বাহুবলী’র রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে ছবিটি!

সত্যি কি তাই? তা নিশ্চিত হতে ভারতের সংবাদ মাধ্যমে একটু চোখ বোলালেই আন্দাজ করা যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, সারা বিশ্বের মতো ভারতীয় দর্শকদের মধ্যেও তুলকালাম ফেলে দিয়েছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। ছবিটি নিয়ে ভারতীয়রা এতোটায় উন্মুখ হয়েছিলো যে, মুক্তির আগের দিনই বিক্রি হয়েছে ১০ লাখ টিকেট! যা এর আগে কেবল ‘বাহুবলী’র ক্ষেত্রেই দেখা গেছে।

মুক্তির আগের দিনই ভারতে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিটির ১০ লাখ টিকেট বিক্রি হয়েছে। আর এই তথ্য নিশ্চিত করেছে অনলাইন মাধ্যম বুক মাই শো। এছাড়াও সরাসরি হল থেকেও অসংখ্য টিকেট অগ্রীম বিক্রি হয়েছে।

এদিকে শুক্রবার ছবিটি মুক্তির পর ভারতের সবগুলো সিনেপ্লেক্স ছিলো কানায় কানায় পূর্ণ। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, আগামি কয়েকদিনের অগ্রীম টিকেট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। এমন চিত্র শুধু ভারতীয়দের মধ্যে দেখা গেছে ‘বাহুবলী’ ছবিটির ক্ষেত্রেই।

ছবিটি নিয়ে মানুষের এমন উন্মাদনায় বক্স অফিসের হিসেব নিকেষও শুরু করেছেন ট্রেড অ্যানালিস্টরা। তাদের মতে, বক্স অফিসেও বাহুবলীর আয়কে ছাড়িয়ে যেতে পারে মার্বেল স্টুডিওর এই ছবিটি।

ছবিটি নিয়ে মানুষের এতো আগ্রহ কেনো? কারণ এই ছবিতে দেখা যাবে সব সুপারহিরোকেই। আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার-ম্যান, ব্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী কে নেই এই সিনেমায়! এর আগে কোনো সিনেমায় এত সুপারহিরোদের একসাথে কখনো দেখা যায়নি।

Reneta

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন- দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। তারা এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি ছবি পরিচালনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়রনম্যানক্যাপ্টেন আমেরিকাডক্টর স্ট্রেঞ্জথরব্যাক উইডোব্ল্যাক প্যান্থারভারতলিড বিনোদনস্পাইডার-ম্যানহাল্ক
শেয়ারTweetPin2

সর্বশেষ

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

এপ্রিল ১৭, ২০২৬
হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে

এপ্রিল ১৭, ২০২৬

টাইম ম্যাগাজিনে শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: বানিজ্য সচিব মাহবুবুর রহমান (সংগৃহীত)।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

এপ্রিল ১৭, ২০২৬

ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT