আন্তর্জাতিক

ভারতে বাজরং দলের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

প্রেস কনফারেন্সে বক্তা, বাংলায় সংবাদ প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ বক্তা মাইক্রোফোন ধরে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলায় সংবাদ প্রচার সংক্রান্ত বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হিজাব বির্তকের মধ্যেই রোববার রাতে কর্ণাটকের শিবমোগায় ডানপন্থি হিন্দুত্ববাদী সংগঠন বাজরং দলের ২৬ বছর বয়সী এক সদস্যকে ছুরিকাঘাতে হত্যার পর উত্তেজনা বিরাজ করছে।

এনডিটিভি জানায়, এ ঘটনার পর পরই বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জেলার সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় শিবমোগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার কর্মরত পুলিশ জানায়,অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তবে এ হত্যাকাণ্ডের সাথে হিজাব বির্তকের কোনও সম্পর্ক নেয় বলেও জানান তিনি।

তিনি বলেন, নিহত হর্ষ ও হত্যার সাথে জড়িত যুবক দল একে অপরের পূর্ব পরিচিত ছিল। পূর্ব শত্রুতার ফলেই এ হত্যাকাণ্ড হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোববার রাত নয়টায় হত্যা করা হয় বজরং দলের কর্মী হর্ষকে। ৪/৫ জন যুবক তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই শিবমোগা শহরের সিগেহাট্টি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী অরগা জ্ঞানেন্দ্র আজ সকালে হাসপাতালে হর্ষের পরিবারের সাথে দেখা করে তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন,বিষয়টি হিজাব বির্তকের সাথে জড়িত নয়। এছাড়া এ হত্যার পিছনে কোনও সংগঠন জড়িত আছে কি না, সে বিষয়েও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেয়।

সকলকে শান্ত থাকার কথা বলে তিনি জানান,  পুলিশ হত্যার পিছনের কারণ অনুসন্ধান করছে এবং দ্রুতই দোষীদের গ্রেফতার করা হবে।

বিষয়:কর্ণাটকে হিজাব বিতর্ক ভারত হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…