চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ফেসবুকের কার্যনির্বাহীর বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ন ১৮, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

‘ফেসবুক বিজেপির হয়ে কাজ করছে এবং দেশে বিজেপি, আরএসএস ফেসবুক নিয়ন্ত্রণ করছে’- এমন অভিযোগের মধ্যে এবার ফেসবুকের ভারতের কার্যনির্বাহী প্রধান আঁখি দাসের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় বলা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং মানুষকে উস্কে দেওয়া হয়েছে ফেসবুকের মাধ্যমে।

মার্কিন প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত।

ওয়াল স্ট্রিট জার্নালে দাবি করা হয়, শাসক দল বিজেপির নেতা ও কর্মীদের আপত্তিকর এবং বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়গুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ফেসবুক।

জার্নালে আরও জোরদার দাবি করা হয়, ফেসবুকের একজন কর্মকর্তা এমন ইঙ্গিতও দিয়েছেন যে, বিজেপি কর্মীদের বিরুদ্ধে যদি এর জন্য তাদের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভারতে ‘তাদের সংস্থার ব্যবসার ক্ষতি করা হবে।

শুধু দাবি নয়, পাশাপাশি এমন কিছু উদাহরণ দেখানো হয়েছে যেখানে বর্তমান এবং প্রাক্তন বিজেপি কর্মীদের নানা বিদ্বেষমূলক মন্তব্য তুলে ধরে দেখানো হয়েছে, কীভাবে বিজেপির প্রতি ফেসবুকের পক্ষপাতিত্বের আচরণ রয়েছে। এই নীতি নির্ধারণের পেছনে আঁখি দাসের ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে।

Reneta

সেই বিতর্ক এবার পুলিশের কাছে হাজির হলেন আয়েশ তিওয়ারি নামে এক সাংবাদিক। তিনিই মূলত ফেসবুকের এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে আঁখি দাস গতকাল নিজেই  একটি পুলিশি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি দাবি করেন, অনলাইনে তিনি রীতিমতো হুমকি পাচ্ছেন।

অন্যদিকে, কংগ্রেস এই বিষয়ে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন ফেসবুকের কাছে। দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গকে এই বিষয় উল্লেখ করে চিঠিও দিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াল স্ট্রিট জার্নালফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির অনুমতিতে ১২ মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক-এর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য

ফেব্রুয়ারি ২২, ২০২৬

জমে উঠেছে রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানীর ইফতার বাজার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

দুই ভেন্যুতে গড়াবে মেয়েদের বিপিএল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
মেসি

যুক্তরাষ্ট্রের ফুটবলে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT