ভারতের উত্তরখন্ড রাজ্যে পুণ্যার্থীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরখণ্ডের উত্তরখাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুণ্যার্থীবাহী বাসটি মধ্যপ্রদেশ থেকে গাঙ্গোত্রী যাওয়ার সময় পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ভাগীরথী নদীর ৩০০ মিটার গভীরে পড়ে যায়।
নদী থেকে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে বলে এক সিনিয়র কর্মকর্তাদিয়ে জানিয়েছেন দ্য টাইমস অব ইন্ডিয়া। নিহতদের সবার বাড়ি মধ্য প্রদেশে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত জানিয়েছেন, আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উত্তরাখন্ড ভারতের একটি পর্যটনসমৃদ্ধ রাজ্য। প্রতি বছর দেশবিদেশের কয়েক হাজার এখানে বেড়াতে আসেন।
টুইটারে দেওয়া এক পোস্টে এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন মধ্য প্রদেশর মুখ্যমন্ত্রী শিবাজি সিংহ চৌহান।
তিনি প্রত্যেক নিহতের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।







