ভারতের উত্তর প্রদেশের ভারানাসি জেলার মেহেদীগঞ্জে অবস্থিত ১৮টি গ্রাম পরিষদের দাবি ওই অঞ্চলে পানীয় প্রস্তুতকারী কোম্পানি কোকাকোলার জন্য তীব্র পানির তীব্র সঙ্কটে ভুগছেন স্থানীয়রা। কোম্পানিটি অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় গ্রামগুলোতে পানির অভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছে একটি পরিবেশবাদী সংস্থা।
গ্রামবাসীরা এ সমস্যাটির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছে। ওই চিঠি থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে গ্রামবাসীরা কোকাকোলা পানীয়কে আর পছন্দ করছে না।
কৃষিকাজে সেচের পানি, খাবার পানিসহ নিত্যদিনের সব কাজের জন্য প্রয়োজনীয় পানি গ্রামবাসীরা মাটির নিচ থেকে উত্তোলন করে থাকে। কোকাকোলাও মাটির নিচ থেকেই পানি উত্তোলন করে।
গ্রাম পরিষদকে সহয়তাকারী ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইন্ডিয়া রিসোর্স সেন্টারের প্রধান অমিত শ্রীবাস্তব বলেন, এখন সময় এসেছে কোকাকোলার তল্পিতল্পা গুটিয়ে এখান থেকে চলে যাওয়ার।
১৯৯০ সালে কোম্পানিটি যখন ওই অঞ্চলে কাজ শুরু করে; তখন থেকেই ধীরে ধীরে এই পানির সঙ্কট তৈরি হয়।






